সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

দুর্যোগ মোকাবিলা করে চাষ করছেন দাকোপের কৃষকরা

সিডর, আইলা, বুলবুলেরমতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে, নদীভাঙ্গনকে ও লবাণাক্ততার আগ্রাসনকে পিছনে ফেলে চাষ করছেন সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কৃষকরা। তারা বিভিন্ন ফসলের সাথে ধানও আবাদ করছেন।

সিডর, আইলা, বুলবুলেরমতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে, নদীভাঙ্গনকে ও লবাণাক্ততার আগ্রাসনকে পিছনে ফেলে চাষ করছেন সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কৃষকরা। তারা বিভিন্ন ফসলের সাথে ধানও আবাদ করছেন।

শিম, টমেটো, শসা, পেঁপে, ঢেঁড়শ, করলার পাশাপাশি মৌসুম ছাড়া তরমুজও এখন চাষ করছেন তারা। কৃষি বিভাগের নিবিড় তত্ত্ববধানে কৃষকরা এখন প্রাকৃতিক দুর্যোগকে হাতিয়ার করে লবণাক্ত জমিতে ফসল ফলাতে সক্ষম হচ্ছেন। যদিও খুলনার দাকোপ উপজেলা সারাদেশে তরমুজের জন্য বিখ্যাত।

দাকোপের মাঠে মাঠে সবুজ ধানের বুক চিরে বেরিয়ে আসতে শুরু করেছে ধানের শীষ। শীষগুলো প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে সেই সাথে বড় হচ্ছে কৃষকের স্বপ্ন। কয়দিন আগেও বৃষ্টির কারণে সেই স্বপ্নে একটু হলেও ভাটা পড়েছিলো। তবে কৃষকের সেই স্বপ্নকে আরও বাড়িয়ে দিয়েছে শীতকালীন সব সবজি। ধানের পাশাপাশি তারা উৎপাদন করছেন নানা জাতের সবজি। একটা সময় যা ছিলো শুধুই স্বপ্ন। এখন তা সবই বাস্তব।

কৃষকরা জানান, এবছর ধান ভালো হয়েছে। গত বছর ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। আবহাওয়া ভালো থাকায় এবার আমন ফলন সবচেয়ে ভালো হয়েছে। তাই কৃষকের চোখেমুখেও সোনালি ধানের সোনালি স্বপ্ন। শুধু ধান নয়, সবুজে ছেয়ে গেছে দাকোপের প্রত্যন্ত এলাকাগুলো।

দাকোপর সুতারখালী গ্রামের কৃষক মো. ইয়াসিন মোল্যা, আজিজুল মোল্লা, সাব্বির আহমেদ সানা, নবিবুল্লাহ সানারা বলেন, এক সময় দাকোপে যতদূর দৃষ্টি যেতো ততদূরই দেখা যেতো পানি আর পানি। লোনা পানিতে হাতে গোনা কয়েকজন প্রভাবশালী চিংড়ি মাছ উৎপাদন করে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়েছে। কিন্তু সেই দাকোপে এখন আর ঘের নেই বলতে গেলে। এখন যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু ফসল আর ফসল। প্রথম দিকে লবণাক্ততার কারণে একটু সমস্যা হলেও এখন তা প্রায় কেটে গেছে।

এই কৃষকরা বলেন, ধানের ছড়ায় মাঠ ভরে গেছে। সোনা-রঙের মাঠভর্তি ধান ক্ষেত দেখে প্রাণটা ভরে যাচ্ছে। তিনি বলেন, ধানের সাথে সবজির চাষও করেছেন তিনি। শীতের এই সময় পাশের উপজেলা ডুমুরিয়াতেই শুধু শীতের সবজি হয়। কিন্তু আমরা লবণসহিষ্ণু সব ফসল উৎপাদনে নেমে পড়েছি। কৃষি বিভাগ থেকে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। ধানের পাশাপাশি নানা সবজিও উৎপাদন করছেন তারা।

দাকোপের নলিয়ান ও কালাবগি এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বড় বড় ঘেরের পরিবর্তে এখন সব ঘের ছোট হয়ে গেছে। ঘেরের চারপাশ দিয়ে ওপরে কঞ্চি দিয়ে জাল টাঙানো। তার ওপরে ও বাগানের চারপাশের বেড়া বেয়ে উঠেছে নানা সবজির গাছ। বেগুন, করলা, বরবটি, টমেটো যেনো পাল্লা দিয়ে বড় হচ্ছে সেখানে। অন্যদিকে ঘেরে বড় হচ্ছে বাগদা চিংড়িসহ সাদা মাছ।

নলিয়ানের বাসিন্দা আব্দুল লতিফ মোড়ল বলেন, তিনি এবার প্রায় ৭০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। সেই সাথে জমির আইলে চাষ করেছেন নানা জাতের সবজি। যা এখন তিনি বিক্রিও করছেন। তিনি বলেন, গত ৩ থেকে ৪ বছর ধরে তিনি ধানের সাথে সাথে সবজির চাষও করে আসছেন। প্রথম দিকে লবণাক্ততার কারণে সবজি ভালো না হলেও এখন তিনি খুব ভালো সবজি উৎপাদন করছেন বলেও জানান।

দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, এবার জেলার মধ্যে সবচেয়ে বেশি দাকোপে ১৮ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। দাকোপে চলতি আমন মৌসুমে গতবারের তুলনায় এবার ফলন ভালো দেখা যাচ্ছে। তিনি বলেন, এরমধ্যে চাষিরা ৫ শতাংশ জমির ধান কেটে ফেলেছে কৃষকেরা। আগামী ২০ দিনের মধ্যে চাষিরা সব ক্ষেতের ধান ঘরে তুলতে পারবে বলে ধারণা করেন তিনি।

এই কৃষি কর্মকর্তা আরও বলেন, আমন ধান রোপণের সময় কৃষকরা তাদের জমির আইলে নানা সবজি ফলিয়েছেন। এখনো তা অব্যাহত রয়েছে। তরমুজ চাষে দাকোপের কৃষকরাও এগিয়ে রয়েছে দাবি করে তিনি বলেন, এখানের তরমুজ দেশ বিখ্যাত। তাই মৌসুম ছাড়াও এখানকার কৃষকরা তরমুজ চাষ করছেন। লবণাক্ততা উপকূলীয় মানুষ এবং পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব তৈরি করেছে তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ কম। সরকারি সংস্থাগুলো তাদেরমতো করে এসব নিয়ে কাজ করছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লবণসহিষ্ণু জাতের বিভিন্ন সফল উৎপাদন করছে। নদীর লবণ পানি যাতে লোকালয়ে প্রবেশ না করে এজন্য বাঁধ নির্মাণ ও মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড।

আলমগীর হান্নান/এমএমএফ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)