সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

শখ থেকে দেলোয়ারের বাণিজ্যিক নার্সারি

নোয়াখালীর মো. দেলোয়ার হোসেন রাজধানীর বুকে ১৭ বছর ধরে করছেন নার্সারির ব্যবসা। বৃক্ষের প্রতি ভালোবাসা থেকেই তার এ পেশায় আগমন। বর্তমানে রাজধানীর ইস্কাটন রোড এবং আশিয়ান সিটিতে সুসজ্জিত ভাবে পরিচালনা করছেন নিজের নার্সারি।

নোয়াখালীর মো. দেলোয়ার হোসেন রাজধানীর বুকে ১৭ বছর ধরে করছেন নার্সারির ব্যবসা। বৃক্ষের প্রতি ভালোবাসা থেকেই তার এ পেশায় আগমন। বর্তমানে রাজধানীর ইস্কাটন রোড এবং আশিয়ান সিটিতে সুসজ্জিত ভাবে পরিচালনা করছেন নিজের নার্সারি।

যুবক বয়সে ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ডিন ড. আনোয়ার হোসেনের গাড়ি চালক। ড. আনোয়ার হোসেনের গাছের প্রতি ভালোবাসা দেখে নিজেও হয়ে যান বৃক্ষপ্রেমিক। তিনি বলেন, 'আমার স্যার এবং তার স্ত্রী গাছ ভালোবাসতেন। প্রায় সময় তারা গাছ কিনে আনতেন। সেগুলোর যত্ন আমাকেই নিতে হতো। এভাবেই ভালো লাগা শুরু।'

শুরুর দিকে ছোট পরিসরে হলেও এখন দেলোয়ারের দুটি নার্সারি। একটি ইস্কাটনে, অপরটি আশিয়ান সিটিতে। তার নার্সারির নাম 'বাহার নার্সারি'। বিভিন্ন ধরনের ইনডোর ও আউটডোর গাছ ও ফুল-ফল গাছ দিয়ে সাজানো এ নার্সারি নজর কাড়ছে আশপাশের সবার।

আরও পড়ুন: ৫টি প্লাস্টিকের বোতলের বিনিময়ে মেলে একটি কম্বল

ইস্কাটন সড়কে সূর্যের রশ্মি কম পৌঁছানোয় ফুল-ফলের বদলে ইনডোর-আউটডোর গাছের প্রতি তিনি বেশি দৃষ্টি দিয়েছেন। দেলোয়ার বলেন, 'এখানে ইনডোর বা ঘরসজ্জার জন্য ক্যাকটাস, অর্কিড, সাকুল্যান্ট, বনসাই, পাইকাস, মনস্টেরা, মানিপ্ল্যান্ট, ফার্ন, এরিকা পাম, অগ্নিশ্বর, অ্যাগলোনিমা ইত্যাদির চাহিদা বেশি। আকার ও প্রজাতি ভেদে এসব গাছের একেকটির দাম একেক রকম।'

রাজধানীর মানুষ ইনডোর গাছের পাশাপাশি আউটডোর গাছও কিনতে আসেন। তিনি বলেন, 'বাসাবাড়ির বারান্দা আর ছাদে গাছ লাগানোর পাশাপাশি ঢাকা শহরের অফিস, রেস্তোরাঁয় সৌন্দর্য বর্ধনের অন্যতম অনুষঙ্গ নানা জাতের গাছগাছালি। এমনকি কোনো সামাজিক, রাজনৈতিক বা সরকারিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে শোভা বাড়াতে আয়োজকেরা দৃষ্টিনন্দন গাছ ভাড়া নিতে আসেন।'

ইস্কাটন রোডে দেলোয়ারের নার্সারির আশেপাশে অনেকগুলো নার্সারি গড়ে উঠেছে। তবে দেলোয়ার হোসেনের নার্সারি সবার আস্থার প্রতীক। পুরোনো অনেক গ্রাহক এখনো তার নার্সারিতেই চারা কেনার জন্য ভিড় জমান। তিনি বলেন, 'কিছু অফিসে আমি গাছ ভাড়া দিই। সেখান থেকে প্রতি মাসে ভাড়ার টাকা আসে। এছাড়া গাছ বিক্রি করে সব মিলিয়ে প্রতি মাসে ২৫ হাজার টাকা আয় হয়।'

আরও পড়ুন: ৫ টাকায় শীতবস্ত্র পেল সুবিধাবঞ্চিত শিশুরা

ঢাকা সিটি করপোরেশন এলাকায় নার্সারি আছে প্রায় ৩০০টি। আগারগাঁও, তিনশ ফুট, একশ ফুট, দিয়াবাড়ী, দোয়েল চত্বর, বেইলি রোড, কাকরাইল ও বেড়িবাঁধ এলাকায় অধিকাংশ নার্সারি গড়ে উঠেছে। তাদের রয়েছে হোম ডেলিভারি সুবিধা। এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে দেলোয়ার হোসেন। তিনি বলেন , 'আমাদের একটি ফেসবুক পেজ ছিল। অনলাইনে অর্ডার এলে হোম ডেলিভারি দিতাম। করোনায় নার্সারি বন্ধ থাকায় পেজের রিচ কমে যায়। নতুন করে চালুর উদ্যোগ নিচ্ছি। খুব দ্রুতই শুরু করতে পারবো।'

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্ক জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, 'বয়স তো কম হয়নি। ৫৩ বছর চলছে। স্ত্রী সরকারি চাকরি করে। সন্তানরাও বড় হয়েছে। চার সন্তান আর স্বামী-স্ত্রী মিলে ভালোই আছি। নতুন করে আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যতদিন বেঁচে আছি, এভাবেই নার্সারি থেকে রোজগার করে চলবো।'

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)