সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দ্বিগুণ লাভের আশায় আগাম আলু চাষ

নীলফামারী জেলার কৃষকেরা অল্প পুঁজিতে আগাম আলু চাষ করে আসছেন। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সারাদেশে পৌঁছে দিতে এবং ভালো দাম পাওয়ার আশায় আগেভাগে উঁচু সমতল জমিতে এ আলু রোপণ করছেন প্রান্তিক ও মাঝারি চাষিরা।

নীলফামারী জেলার কৃষকেরা অল্প পুঁজিতে আগাম আলু চাষ করে আসছেন। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সারাদেশে পৌঁছে দিতে এবং ভালো দাম পাওয়ার আশায় আগেভাগে উঁচু সমতল জমিতে এ আলু রোপণ করছেন প্রান্তিক ও মাঝারি চাষিরা।

আগাম জাতের আলু রোপণের জন্য হিমাগার থেকে বীজ সংগ্রহ, জমি প্রস্তত, সার প্রয়োগসহ বিভিন্ন কাজে দিনভর ব্যস্ত আছেন তারা। ভাদ্র ও আশ্বিন মাসে স্বল্পমেয়াদি আগাম আউশ, আমন ধান কাটা ও মাড়াই শেষ করে সে জমিতেই এবার আলু রোপণের পালা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর ২১ হাজার ৭১২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে আগাম আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৮০০ হেক্টর। দোআঁশ মাটিতে ৫০-৫৫ দিনে উত্তোলনযোগ্য সেভেন জাতের আগাম আলুর বীজ রোপণ করা হয়েছে। মৌসুমের শুরুতে নতুন আলু ভোক্তাকে দিতে পারলে ভালো বাজারমূল্য পেয়ে দ্বিগুণ লাভবান হবেন চাষিরা।

আরও পড়ুন: শীতকালীন সবজি চাষে ব্যস্ত ঝালকাঠির কৃষক

নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, 'এ বছর ৪ বিঘা জমিতে আগাম আলু রোপণ করেছি। এবার আলুর বীজ ৪০-৫০ টাকা কেজি কিনতে হয়েছে। আগেভাগে আলু উত্তোলন করতে পারলে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি করা যাবে।'

জলঢাকা উপজেলার মীরগঞ্জের কালকেট দোলাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন বলেন, 'যেভাবে সার-কীটনাশকের দাম বাড়ছে, তাতে বিঘাপ্রতি ৪০-৫০ হাজার টাকা খরচ হচ্ছে। যদি ৮০-১০০ টাকা কেজি দাম না পাই তাহলে লস হবে।'

কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী গ্রামের মমতাজ আলী বলেন, 'এবারও ১১ বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণের প্রস্তুতি নিয়েছি। আবহাওয়া ভালো থাকলে ৫৮-৬০ দিনের মধ্যে আলু ঘরে তুলতে পারবো। বাজারদর ভালো পেলে সার, বীজ, পরিবহন ও শ্রমিক বাবদ খরচ বাদে লাভ হবে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।'

আরও পড়ুন: মিরসরাইয়ে বরবটি চাষে লাভবান কৃষক

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, 'উপজেলার মাটি ও আবহাওয়া আগাম আলু চাষের জন্য খুবই উপযোগী। প্রতি বছর এলাকার কৃষক আগাম আলু চাষ করে দ্বিগুণ লাভ করে থাকেন। এবার ৪০০ হেক্টর বেশি জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।'

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, 'গত বছরের তুলনায় আলু চাষ বৃদ্ধি পাবে। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় উঁচু জমিতে আলু চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিচু জমিতে আবহাওয়া দেখে রোপণের কথা বলা হচ্ছে।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)