সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খুলনায় ডিম-মুরগির দাম কমলেও বেড়েছে মাছের

খুলনার বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও মুরগির দাম। সরবরা বেশি থাকায় সবজির দামও কম। তবে বেড়েছে মাছের দাম। চাল, তেল আর চিনির বাড়তি দামে কোনো হেরফের নেই। শনিবার (১০ ডিসেম্বর) নগরীর বড় বাজারের গিয়ে এমনটা জানা যায়।

খুলনার বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও মুরগির দাম। সরবরা বেশি থাকায় সবজির দামও কম। তবে বেড়েছে মাছের দাম। চাল, তেল আর চিনির বাড়তি দামে কোনো হেরফের নেই। শনিবার (১০ ডিসেম্বর) নগরীর বড় বাজারের গিয়ে এমনটা জানা যায়।

বাজারে ডিমের হালি ৩২-৪২ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের সঙ্গে সঙ্গে ব্রয়লার মুরগির দামও কমে গেছে। গত সপ্তাহে ১৬০-১৬৫ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম আজ নিচ্ছে ১৪০ টাকা।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার ও রূপসা বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহের চেয়ে মাছের আমদানি অনেক কমে গেছে। গোন চললেও মাছের আমদানি কম আর দাম বেশি। এতে হতাশ ক্রেতারা।

টুটপাড়া জোড়াকল বাজারের মাছ ব্যবসায়ী নিয়ামত আলী, বাদশা হাওলাদার, আব্দুর রহিম রমজান আলী, নান্টু জানান, গত সপ্তাহের চেয়ে খুলনার বাজারে এখন মাছের আমদানি কম। চিংড়ি, রুই কাতলা, মৃগেল, গ্রাস কার্প, তেলাপিয়া, পাঙ্গাশ, পাবদা, পার্শে, শোল, টাকি, ইলিশের দাম এখন অনেক বেশি।

এ বিক্রেতারা আরও জানান, বাজারে এখনো ইলিশ মাছের বেশ চাহিদা আছে। তবে সরবরাহ তেমন একটা নেই। জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। সাইজ একটু বড় হলে তা বিক্রি হচ্ছে ৭-৮০০ টাকা কেজি। এছাড়া রুই, কাতলা, মৃগেল মাছ আকার ভেদে ২০০-৩০০ টাকা, পার্শে সাইজ ভেদে ৪০০-৫৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৫০-২৫০ টাকা, রূপচাঁদা ৬০০-১০০০ টাকা, পাবদা ৩০০ টাকা, দেশি মাগুর ৬০০ টাকা, সিং মাছ ৪০০-৫৫০ টাকা, দেশি কৈ ৪০০ টাকা, শোল ৫০০ টাকা, ভেটকি ৪০০-৫০০ টাকা, আইড় আকার ভেদে ২৫০-৪৫০ টাকা, ভোলা ৩০০ টাকা, বাগদা চিংড়ি ৫০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে খুচরা বিক্রেতাদের অভিযোগ, চিনির দাম কমার কোনো লক্ষণ নেই। কোম্পানির পছন্দের পণ্য না নিলে মিলছে না তেল।

পাইকারি ব্যবসায়ীদের উল্টো অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা বাজারে পাইকারি দরে চাল কিনে বেশি দামে বিক্রি করছেন। এক কেজি চলে খুচরা ব্যবসায়ীরা ৬-৭ টাকা পর্যন্ত লাভ করছেন।

খুলনার বড় বাজারে র‌্যাবের অভিযানের পর এখন খোলা বাজারের (ওএমএস) ডিলারদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা ৪০-৪৫ টাকা কেজি দরে কিনে তা ৫৫-৬০ টাকায় বিক্রি করছেন এমন অভিযোগও করেছেন পাইকারি ব্যবসায়ীরা।

এ বাজারের দিনাজপুর ভান্ডারের প্রোপ্রাইটর মো. ফারুক বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে চালের বিক্রি বেশি হবে বলে আশা করছি। বাজারে নতুন চাল আসছে। দু-চারদিনের মধ্যে নতুন চালের আমদানি আরও বাড়বে। এতে চালের দামও কমবে।

সবজি বাজারে যেন শেয়ার বাজারের হাওয়া লেগেছে। সবজির দরপতন অব্যাহত আছে। এখন বাজারে ৩০ টাকা কেজি দরে বা তার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে শীতকালীন সবজি। যা আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা।

নগরীর জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রানা, মনির, মাসুমরা জানান, বর্তমানে বাজারে ফুলকপি ৩০ টাকা, বিটকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, লাউ প্রতি পিস ৩০-৪০ টাকা, সিম প্রতিকেজি ৩০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা, বরবটি ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, আলু ২৮-৩০ টাকা, মূলা ২০ টাকা, বেগুন ৪০ টাকা, কাঁচামরিচ ২০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহিনুর আলম শিকদার জাগো নিউজকে বলেন, খুলনার বাজারে নিত্য পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক আছে। বাজারদর স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু ভোক্তা অধিকারই নয়, র‌্যাব জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ফলে পণ্যের দাম বেশি নেওয়ার সুযোগ থাকছে না। এধরনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হান্নান/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)