সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

মুক্ত আকাশে ডানা মেললো ৮৩ সাদাবক

কক্সবাজারের উখিয়া উপজেলায় ৮৩টি সাদাবক উদ্ধার করে ছেড়ে দিয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। রোববার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার কুতুপালং বিলে বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭৭টি সাদাবক উদ্ধার করা হয়।

কক্সবাজারের উখিয়া উপজেলায় ৮৩টি সাদাবক উদ্ধার করে ছেড়ে দিয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। রোববার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার কুতুপালং বিলে বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭৭টি সাদাবক উদ্ধার করা হয়।

পরে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দীনের উপস্থিতিতে উদ্ধারকৃত সাদাবক মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বিট অফিসারসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্র জানায়, রোববার সকালে উখিয়া রেঞ্জের কুতুপালং বিলে পাখি শিকারিরা সাদাবক ধরে বিক্রির সময় বন বিভাগের কর্মকর্তারা আসছেন বুঝতে পেরে পালিয়ে যান। সেখান থেকে উদ্ধার করা হয় ৭৭টি সাদাবক।

একইদিন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম থাইনখালী এলাকায় যাওয়ার সময় বালুখালীর ঢালা এলাকায় রোহিঙ্গা যুবকের হাতে ৬টি সাদাবক দেখতে পেয়ে গাড়ি থামাতে বললে ওই রোহিঙ্গা যুবক বকগুলো রেখে পালিয়ে যান। পরে বকগুলো উদ্ধার করে রেঞ্জ অফিসের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, পরিবেশ রক্ষায় পাখি আমাদের সহায়তা করে। এখন শীত মৌসুম। দেশে অতিথি পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলবে। এসব পাখি না মেরে পরিবেশের স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে। পাখি সুরক্ষার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। উখিয়াসহ অন্যান্য এলাকায় যারা পশুপাখি শিকার করেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ পর্যন্ত উখিয়া রেঞ্জের বন কর্মকর্তাদের প্রচেষ্টায় ১৮১টি সাদাবক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

সায়ীদ আলমগীর/ইউএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)