সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পঞ্চগড়ে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

পঞ্চগড়ের বোদায় বিপন্ন প্রজাতির একটি বনরুই (Pangolin) উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকা থেকে বনরুইটি উদ্ধার করা হয়।

পঞ্চগড়ের বোদায় বিপন্ন প্রজাতির একটি বনরুই (Pangolin) উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকা থেকে বনরুইটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রাণীটি বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠে কালো রঙের এই অদ্ভুত প্রাণীটিকে দেখে প্রথমে ভয় পেয়ে তাড়া করেন স্থানীয়রা। প্রাণীটি নিস্তেজ হয়ে পড়লে স্থানীয় প্রাণী বিশেষজ্ঞ ও ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সহিদুল ইসলামকে খবর দেওয়া হয়। তিনি এসে প্রাণীটিকে বনরুই বলে শনাক্ত করেন। পরে তিনি বনরুইটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

সহিদুল ইসলাম জানান, কালো রঙের বনরুইটির দৈর্ঘ্য আড়াই ফুট এবং ওজন প্রায় ছয় কেজি। বিপন্ন প্রায় এই প্রাণীটি সাধারণত বিভিন্ন ঝোপ ঝাড়ে মাটির গর্তে বসবাস করে। স্থানীয় লোকজন আগে এমন প্রাণী দেখেননি এবং পঞ্চগড়ে বনরুই ধরা পড়ার ঘটনা এটাই প্রথম।

বন বিভাগের দেবীগঞ্জ রেঞ্জের বন কর্মকর্তা মঞ্জুরুল করিম জানান, বিপন্ন প্রাণী বনরুইটি বর্তমানে সুস্থ ও ভালো আছে। এটিকে ঢাকা বন বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখান থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুবিধাজনক স্থানে অবমুক্ত করতে পারেন।

সফিকুল আলম/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)