সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

পরিবেশ দূষণ বুদ্ধি বৃদ্ধিতেও বাধা সৃষ্টি করে

পরিবেশ দূষণের ক্ষতিকর দিকটি নিয়ে আলোচনা করলে শারীরিক ক্ষতির কথাই অনেকে তুলে ধরবেন। কিন্তু জানেন কী?‌ দূষিত পরিবেশের প্রভাব পড়বে আপনার মস্তিষ্কেও। কমে যাবে জ্ঞান অর্জনের ক্ষমতা।

পরিবেশ দূষণের ক্ষতিকর দিকটি নিয়ে আলোচনা করলে শারীরিক ক্ষতির কথাই অনেকে তুলে ধরবেন। কিন্তু জানেন কী?‌ দূষিত পরিবেশের প্রভাব পড়বে আপনার মস্তিষ্কেও। কমে যাবে জ্ঞান অর্জনের ক্ষমতা।

সম্প্রতি চীনের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে সেই তথ্য। চীনের ফ্যামিলি প্যানেল স্টাডিজের অধীনে গোটা দেশের প্রায় ২০ হাজার মানুষের উপর এই পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে ছিল বিভিন্ন ভাষা এবং গানিতিক সংক্রান্ত প্রশ্ন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরীক্ষাটি করা হয়েছিল। যে যে অঞ্চলে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেশি, মূলত সেখানেই এই পরীক্ষাগুলি করা হয়েছে।

গবেষণার পর রিপোর্টে বলা হয়েছে, শহরের দূষিত বায়ুতে বসবাসকারীদের জ্ঞান অর্জনের ক্ষমতা অনেকাংশে কমে যাচ্ছে। শুধু শারীরিক নয়, নানান মানসিক রোগও দেখা দিচ্ছে। গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক জি চেন বলেন, বিশ্বের ৯৫ শতাংশ মানু্ষ দূষিত পরিবেশে বসবাস করছেন। এতে একজন মানুষ এক বছরে যতটা জ্ঞান অর্জন করতে পারেন, সেই পুরো ক্ষমতাটাই হারিয়ে ফেলছেন।

তার মতে, তরুণদের তুলনায় বয়স্কদের ক্ষেত্রেই ক্ষতি বেশি হচ্ছে। বিশেষ করে ৬৪ বছরের বেশি যারা, সেই সব পুরুষদের ক্ষেত্রে শিক্ষা বা জ্ঞানের পরিমাণ খুবই কম। জি আরও বলেন, তরুণদের তুলনায় বয়স্করা সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক বেশি পরিমাণে নিয়ে থাকেন। তাই সেক্ষেত্রে ক্ষতিও বেশি হচ্ছে।‌‌

আর টিভি অনলাইনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)