সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ময়মনসিংহে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মহিশলাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজক্ষেতে সেচ দিতে যান। এসময় একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে সবজিক্ষেত নষ্ট করা শুরু করে। পরে হাতি তাড়াতে গ্রামের লোকজন জড়ো হন। তারা হাতি তাড়াতে গেলে উল্টো হাতি তাদের তাড়া করে। এসময় সবাই হাতির আক্রমণ থেকে সবাই রক্ষা পেলেও সাইফুল ইসলাম ব্যর্থ হন। তাকে পায়ে পিষ্ট করে হাতি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হাতি চলে গেলে স্থানীয়রা সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

এসআই আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)