সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

জয়পুরহাটে পোকায় খাচ্ছে কৃষকের স্বপ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ফসলের মাঠে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও পোকাড় আক্রমণ থেকে ফসল রক্ষা করতে পারছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ফসলের মাঠে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও পোকাড় আক্রমণ থেকে ফসল রক্ষা করতে পারছে না কৃষক। আশানুরূপ ফলন না হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরেছেন এলাকার কৃষকরা।

কৃষি বিভাগের দাবি, কৃষকের সব রকমের পরামর্শ প্রদান ও সার্বিক সহযোগিতায় কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ।উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, কারেন্ট পোকার আক্রমণে কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার দরপাল গ্রামের কৃষক বিনয় চন্দ্র বলেন, আমরা কৃষকরা সারাদিন মাঠে ফসলের পরিচর্যা করি। ফসলে পোকার আক্রমণ বা রোগবালাই দমনে কোনো ওষুধ প্রয়োগ করতে হবে এসব পরার্মশ দেওয়ার জন্য কৃষি অফিসের কাউকে মাঠে ঠিকমত পাই না।

আগাইর গ্রামের কৃষক লিটন আরমান বলেন, এ বছর ৪ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ফলন ভাল হওয়ায় বিঘা প্রতি ২০ মণ ধান পাওয়ার আশা থাকলেও কারেন্ট পোকাড় আক্রমণে অর্ধেক ধানও ঘরে তুলতে পারব না বলে মনে হচ্ছে। তারও অভিযোগ পরামর্শের জন্য কৃষি অফিসের কাউকে না পেয়ে নিজেই কীটনাশক ব্যবহার করি।

এ বিষয়ে আয়মারসুলপুর ইউনিয়নে দায়িত্বরত কৃষি উপ-সহকারী ফজলে রাব্বী বলেন, এত বড় ইউনিয়নে আমি একা দ্বায়িত্ব পালন করছি। যে কৃষক তার ফসলের সমস্যার কথা জানায় সঙ্গে সঙ্গে সরেজমিনে গিয়ে পরামর্শ দেই।

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফর রহমান এ বিষয়ে বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)