Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

জেনে নিন ফ্যাশন কিভাবে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে

পশ্চিমা বিশ্বে শীত, গ্রীষ্ম, শরত সব মৌসুমে নতুন সব ডিজাইনের পোশাক বের হয়।

বিবিসি বাংলা২৭ জানুয়ারি ২০২০ · ১ মিনিটের পড়া

পশ্চিমা বিশ্বে শীত, গ্রীষ্ম, শরত সব মৌসুমে নতুন সব ডিজাইনের পোশাক বের হয়।

গত মৌসুমে যে পোশাকটি হাঁটু পর্যন্ত চল ছিল, ঠিক তার কয়েক মাস পরেই পায়ের গোড়ালি ছুঁই অথবা বেশি ঘের, কম ঘেরের কোন গাউন বাজার মাতিয়ে দিলো।

প্রতি মৌসুমে আপনিও ছুটছেন জমকালো শপিং মলে সেটি কিনবেন বলে। হঠাৎ বাজারে নির্দিষ্ট কোন রঙের পোশাকের খুব কাটতি বাড়ল।

যেমন বাংলাদেশে উৎসবের মৌসুমে নির্দিষ্ট কিছু রঙের পোশাক কিনতে মানুষজন বাজারে ছুটতে থাকেন।

কিন্তু বাকি সারা বছর পোশাকটি পরে থাকে। কয়েক মাস পরে তা হয়ে যায় গত মৌসুমের পোশাক।

ডিজাইনার এবং পোশাক বিক্রেতারা আনকোরা কিছু দিতে সবসময় একে অপরের সাথে প্রতিযোগিতায় নামেন। সেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি আমরা সবাই।

নিত্য নতুন পোশাক পরে বাহবা পেতে চাই আমরা অনেকে। কিন্তু এর একটা চরম খেসারত দিতে হচ্ছে পরিবেশকে।

ফ্যাশন কিভাবে পরিবেশের ক্ষতি করে?

ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে গ্রিন হাউজ গ্যাস উৎপন্ন করে। ব্রিটেনে পোশাক বিক্রেতা এবং হাল ফ্যাশন নিয়ে মাতামাতি করেন এমন ব্যক্তিরা পরিবেশের ক্ষতিতে তাদের ভূমিকার জন্য সমালোচিত হচ্ছেন।

ব্রিটেনে হাউজ অফ কমন্সের পরিবেশ বিষয়ক একটি কমিটি বলছে প্রতি মৌসুমে না লাগলেও শুধু কেতাদুরস্ত থাকার জন্য নতুন কাপড় কেনা মানেই এক বছর বা মাত্র কয়েক মাসেই প্রচুর কাপড় বাতিল হয়ে যাচ্ছে।

ট্যাগ#পরিবেশ বিপর্যয়#পরিবেশ#বিপর্যয়
বিবিসি বাংলাদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()