সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেদের ব্যস্ততা, মাছঘাটে কর্মচাঞ্চল্য

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রথম দিন আশানুরূপ পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রথম দিন আশানুরূপ পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা।

এদিকে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছের বেচাকেনা। দীর্ঘদিন বন্ধ থাকা মাছঘাটে আবারও জমে উঠেছে ক্রয়-বিক্রয়ের উৎসব। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যবসায়ী, শ্রমিক ও আড়তদারদের মাঝে।

জেলে শুক্কুর আলী ও আব্দুর রহমান জানান, সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে রাতে নদীতে নেমেছি। তবে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ খুব কম। নদীতে এখনো আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। যার কারণে আমরা ইলিশের পাশাপাশি পাঙাশ, আইড়সহ অন্য মাছ ধরছি। তবে আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই ইলিশ পাওয়া যেতে পারে।

ক্রেতা ইবরাহিম বলেন, চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ বিক্রি শুরু হয়েছে। যার কারণে ইলিশ কিনতে ঘাটে এসেছি কিন্তু দাম বেশি। সবচেয়ে বড় কথা, আড়তে বেশিরভাগ ইলিশ পুরোনো বা মজুত করা। যার কারণে ইলিশ কেনার আগ্রহ নেই।

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন ও নাহিদ হাসান বলেন, নদীতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল। এতে সরকারি নিয়ম মেনে বড়স্টেশন মাছঘাটেও মাছ কেনাবেচা বন্ধ ছিল। দীর্ঘদিন পর ইলিশসহ সব ধরনের মাছ বিক্রি শুরু হয়েছে। এতে আমরা খুশি। প্রথমদিন হিসেবে তেমন মাছ ঘাটে আসেনি। তবে এই সপ্তাহের মধ্যে ইলিশের সরবরাহ বাড়তে পারে, তখন দাম কমবে।

ব্যবসায়ীরা জানান, চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আজকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। দক্ষিণাঞ্চল থেকে খুব কমসংখ্যক ইলিশ আড়তে আসছে। চাঁদপুর আর দক্ষিণাঞ্চলের ইলিশ একসঙ্গে আসা শুরু করলে তখন দাম কমার সম্ভাবনা থাকবে।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)