সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

‘নোংরা’ কথা বলায় চিড়িয়াখানায় ঠাঁই হারালো পাঁচ টিয়া

সব সময় নোংরা কথা। ফলে দর্শণার্থীদের সামনে আর রাখার উপায় নেই। ইংল্যান্ডের এক চিড়িয়াখানা থেকে তাই পাঁচ টিয়াকে ভাষা শিক্ষার জন্য অন্যত্র পাঠানো হলো।

সব সময় নোংরা কথা। ফলে দর্শণার্থীদের সামনে আর রাখার উপায় নেই। ইংল্যান্ডের এক চিড়িয়াখানা থেকে তাই পাঁচ টিয়াকে ভাষা শিক্ষার জন্য অন্যত্র পাঠানো হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দৈনিক গার্ডিয়ান জানায়, খারাপ কথা ভুলে ভালো কথা না শেখা পর্যন্ত টিয়াগুলো কোয়ারেন্টাইনে থাকতে হবে। এতে পাঁচ টিয়া পৃথক থেকে 'কু-কথা' ভুলে 'ভদ্র' ও 'সভ্য' হবে!

বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নোংরা ভাষার কারণে পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত আর চিড়িয়াখানায় আসা দর্শণার্থীদের সামনে রাখা হবে না।

পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচজনের কাছে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শণার্থীদের মুখোমুখি হতে দেয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চিড়িয়াখানা থেকে অন্যত্র সরানো এই পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন ও বিল্লি। কিছুদিন থেকে একসঙ্গে হলেই 'নোংরা' ভাষায় কথা বলে টিয়াগুলো।

তবে কী ধরনের 'নোংরা' কথা টিয়াগুলো বলে এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

চিড়িয়াখানার কর্মকর্তা স্টিভ নিকোলাস বলেন, 'শিশুদের সামনে টিয়াগুলোর কথা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। তাই সব বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এখন অপেক্ষা, কবে এই পাঁচ টিয়ার 'সু-শিক্ষা' কার্যক্রম শেষ হবে। কেননা এরপরই তারা ফিরবে চিড়িয়াখানায়।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)