সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাতক্ষীরায় ৪৫ কালকেউটের বাচ্চা উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে একটি বসতবাড়িতে থেকে ৪৫টি কালকেউটে সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (২২সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরার শ্যামনগরে একটি বসতবাড়িতে থেকে ৪৫টি কালকেউটে সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (২২সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা জান্নাতুল নাঈম জানান, মহিউদ্দীন চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় সেটি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করে শ্রমিকরা। এসময় প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পান তারা।

পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে সাপুড়ে ডেকে আনা হয়। সাপুড়ে আসার পর সেখান থেকে একে একে ৪৫ টি সাপ উদ্ধার করা হয়। সাপুড়ে এগুলো কালকেউটে বলে জানিয়েছেন।

ইশ্বরিপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকার মানুষ সাপ দেখতে ভিড় করছে। সাপগুলো মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেছি।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)