সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

গ্রামে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মেছো বিড়ালের ৪ ছানা

গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রাম থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। পরে ছানাগুলো অবমুক্ত করেন তীরের সদস্যরা।

গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রাম থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। পরে ছানাগুলো অবমুক্ত করেন তীরের সদস্যরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো. জাহিদ রায়হান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাপাদহ গ্রামের ব্যবসায়ী পলাশ মিয়ার ভাতিজার একটি ঘর দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। বাড়ির লোকজন শুক্রবার সন্ধ্যায় ঘরের দরজা খুলে মা ছাড়া মেছো বিড়ালের ছানাগুলো দেখতে পায়। খবর পেয়ে তীরের সদস্যরা রাতেই ছানাগুলো উদ্ধার করে।উদ্ধার কাজে অংশ নেন তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. জিসান মাহমুদ, বর্তমান সভাপতি মো. জাহিদ রায়হান, সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন ও সদস্য মো. সোয়াইব ইসলাম বাঁধন।

আরও পড়ুন: পাচারকারীদের কাছেই দেখা যায় মহাবিপন্ন বনরুই

উদ্ধার করা এসব ছানা কোন প্রজাতির তা নিশ্চিত হতে ছানাগুলোর ছবি ও ভিডিও রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়। সেখান থেকে এগুলো মেছো বিড়ালের ছানা বলে নিশ্চিত করা হয়। পরে শুক্রবার রাত ১২টার দিকে চারটি ছানাকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. জিসান মাহমুদ জাগো নিউজকে বলেন, বিশ্বে প্রাণীর গবেষণা ভিত্তিক কাজ করা প্রতিষ্ঠান আইইউসিএনের তালিকায় মেছো বিড়াল বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। বাংলাদেশে এরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো. জাহিদ রায়হান জাগো নিউজকে বলেন, চোখের সামনে পাখি শিকার করলেও যারা এতো দিন নিরব ছিলেন, তারা আমাদের কাজ দেখে সচেতন হচ্ছেন এবং উদ্ধার কাজে সহযোগিতা করছেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে পরিবেশবান্ধব ও জীববৈচিত্র্যময় গাইবান্ধা গড়তে চাই।

শামীম সরকার শাহীন/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)