সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দেহে শূকরের হৃদপিণ্ড বসানোর দুই মাস পরেই মারা গেলেন তিনি

বিরল অস্ত্রোপচারে মানবদেহে প্রতিস্থাপিত হয়েছিল শূকরের হার্ট অর্থাৎ হৃদপিণ্ড। কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী হলো না সেই নজিরবিহীন সাফল্যের রেশ। অস্ত্রোপচারের ৪০ দিন পরেই মৃত্যু হলো যুক্তরাষ্ট্রের এক নাগরিকের।

বিরল অস্ত্রোপচারে মানবদেহে প্রতিস্থাপিত হয়েছিল শূকরের হার্ট অর্থাৎ হৃদপিণ্ড। কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী হলো না সেই নজিরবিহীন সাফল্যের রেশ। অস্ত্রোপচারের ৪০ দিন পরেই মৃত্যু হলো যুক্তরাষ্ট্রের এক নাগরিকের।

এর আগে ২০২২ সালে একইভাবে ডেভিড বেনেট (৫৭) নামের এক ব্যক্তির শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। তিনি অস্ত্রোপচারের পর ২ মাস বেঁচে ছিলেন। পরে তার হৃদপিণ্ডটিও কাজ করা বন্ধ করে দেয়। এবার ব্যর্থ হলো দ্বিতীয় অস্ত্রোপচারটিও।

আরও পড়ুন: ১৩ হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন ১০৪ বছর বয়সী নারী!

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় প্রয়াত ওই ব্যক্তির নাম লরেন্স ফঁসেতে (৫৮)। চলতি বছরের ২০ সেপ্টেম্বর তার শরীরে অস্ত্রোপচার হয়েছিল। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনে লরেন্সের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল শূকরের হার্ট।

প্রতিস্থাপনের প্রথম মাসের শেষে দেখা গিয়েছিল, শুকরের ওই হৃদপিণ্ডটি ভালোভাবেই কাজ করছে। কিন্তু সম্প্রতি লরেন্সের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। ৬ সপ্তাহ যেতে না যেতেই হৃদপিণ্ডটি পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় ও তিনি প্রাণ হারান।

আরও পড়ুন: প্রেমিকার কামড়ে 'আদরের চিহ্ন', ট্যাটু এঁকে স্থায়ী বানালেন প্রেমিক

পশুর শরীরের কোনো অঙ্গ মানবদেহে প্রতিস্থাপিত করার প্রক্রিয়াকে বলা হয় জেনোট্রান্সপ্ল্যান্টেশন। বিষয়টি নিয়ে চিকিৎসাবিজ্ঞনীরা ব্যাপক গবেষণা করলেও, প্রকিয়াটি এখনো সেভাবে সফল হয়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের মতে, অঙ্গ প্রতিস্থাপনের তালিকায় রয়েছেন ১ লাখ ১৩ হাজার জনেরও বেশি, যার মধ্যে ৩ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের হার্ট প্রতিস্থাপনের দরকার রয়েছে৷ 'ডোনেট লাইফ আমেরিকা' নামক একটি গ্রুপ বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১৭ জন মানুষ প্রতিস্থাপনের জন্য অঙ্গ না পেয়ে মারা যায়।

সূত্র: সিএনএন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)