সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

২০ বছর ধরে নিয়মিত রেকুনদের খাওয়াচ্ছেন তিনি

কানাডার নোভা স্কশিয়া প্রভিন্সের সাবেক পুলিশ কর্মকর্তা জেমস ব্ল্যাকউড নিজেকে 'রেকুন হুইস্পারার' নামে পরিচয় দিতেই ভালোবাসেন। কারণ, গত ২০ বছর ধরে প্রতিরাতে অন্তত ২৫টি রেকুনকে তিনি খাবার দিয়ে আসছেন।

কানাডার নোভা স্কশিয়া প্রভিন্সের সাবেক পুলিশ কর্মকর্তা জেমস ব্ল্যাকউড নিজেকে 'রেকুন হুইস্পারার' নামে পরিচয় দিতেই ভালোবাসেন। কারণ, গত ২০ বছর ধরে প্রতিরাতে অন্তত ২৫টি রেকুনকে তিনি খাবার দিয়ে আসছেন।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০-২৫টি রেকুনকে আঙুরফল আর হটডগ খাওয়াচ্ছেন এক বৃদ্ধ। গত দুই সপ্তাহে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে এক কোটি বারেরও বেশি। এতে রাতারাতি খ্যাতি পেয়েছেন ব্ল্যাকউড। অবশ্য আগে থেকেই তাকে চিনতেন বিশ্বের অনেক পশুপ্রেমী। তার ফলোয়ার সংখ্যা ছিল ২ লাখ। আর এখন তো তাকে চেনে পুরো বিশ্ব।

ঘটনার শুরু ১৯৯৯ সালে। ব্ল্যাকউডের স্ত্রী (পরে মারা গেছেন) বাড়ির কাছে গাড়ি দুর্ঘটনায় আহত একটি রেকুনকে ঘরে নিয়ে আসেন। তার শুশ্রুষায় রেকুনটি সুস্থ হয়ে ওঠে। এরপর সেটিকে আবার বনে ছেড়ে দেয়া হয়। এরপর একটি শাবক আর কয়েকটি সঙ্গী রেকুনকে নিয়ে মাঝে মাঝে ব্ল্যাকউড দম্পতির বাড়িতে খাবার খেত আসত সেই রেকুনটি। এরপর ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিন সন্ধ্যায়ই রেকুনের দল তাদের বাড়ির বাইরে খাবারের জন্য জড়ো হয়।

২০০৩ সালে মারা যান জেমস ব্ল্যাকউডের স্ত্রী। বাড়িতে থাকা বিড়াল ও বুনো বন্ধুদের (রেকুন) খেয়াল রাখবেন বলে মৃত্যুর আগে স্ত্রীকে কথা দিয়েছিলেন জেমস। সেই কথা তিনি রেখেছেন। প্রতি সন্ধ্যায়ই রেকুনদের খাওয়ান তিনি। আর নিজের ইউটিউব চ্যানেলে এই ঘটনার ভিডিও পোস্ট করেন।

ব্ল্যাকউড জানান, তার বাড়ির পাশের জঙ্গলে রেকুনদের বসবাস। প্রতিদিনই নির্দিষ্ট সময়ে তারা খাওয়ার জন্য তার বাড়িতে হাজির হয়। রেকুনের দল তার জন্য এতটাই উদগ্রীব হয়ে দরজার সামনে অপেক্ষা করে যে, মাঝে মাঝে তাদের ভীড়ে দরজা খোলাই মুশকিল হয়ে পড়ে।

ভিডিও দেখে অনেক পশুপ্রেমী সংগঠনই জেমস ব্ল্যাকউডকে সহায়তার প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছেন, তারা যেন নিজ এলাকার বন্যপ্রাণীদের খাবার দেন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)