সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দেশে শুরু হলো বেশি উৎপাদনের ‘ইনডোর ফিশ ফার্মিং’

পুকুর কেটে বড় আয়োজনের মাছ চাষ, আর বহু রকমের ঝুট-ঝামেলা পেরিয়ে লাভ তোলার দিন অনেকটাই ফুরিয়ে আসছে। কেননা মাঠ কৃষি যেমন ঢুকে পড়ছে ঘরে একইভাবে মাছ চাষও এবার এসে গেছে ঘরের ভেতর। দেশে শুরু হয়েছে ইনডোর ফিশ ফার্মিং বা ঘরোয়া মাছ চাষ।

পুকুর কেটে বড় আয়োজনের মাছ চাষ, আর বহু রকমের ঝুট-ঝামেলা পেরিয়ে লাভ তোলার দিন অনেকটাই ফুরিয়ে আসছে। কেননা মাঠ কৃষি যেমন ঢুকে পড়ছে ঘরে একইভাবে মাছ চাষও এবার এসে গেছে ঘরের ভেতর। দেশে শুরু হয়েছে ইনডোর ফিশ ফার্মিং বা ঘরোয়া মাছ চাষ।

রাজধানীর বিসিএসআইআর তাদের নিজস্ব ক্যাম্পাসে ধাতব পাতের বড় এক কক্ষ তৈরি করে সেখানে বিজ্ঞানসম্মত উপায়ে চালিয়ে যাচ্ছে মাছ চাষ। মোটা টিনের তৈরি ২ হাজার বর্গফুটের এই কক্ষটিতে ১১টি ট্যাংকে বিস্ময়কর দ্রুততায় বেড়ে উঠছে নানা প্রজাতির মাছ। বিজ্ঞানীদের দাবি, ওই পদ্ধতিতে মাছের উৎপাদন হার পুকুর জলাশয়ে মাছ চাষের চেয়ে অনেক গুণে বেশি।

বিসিএসআইআরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল করিম জানান, এই প্রকল্পে চাহিদামাফিক খাবার আর স্বাস্থ্যকর অক্সিজেনের কোনো কমতি নেই। তাই পুকুরের চেয়ে এখানে মাছের উৎপাদন বেশি হচ্ছে বহুগুণে।

বিসিএসআইআরের ইনডোর ফিশ ফার্মিং প্রকল্পের দুই টেকনিশিয়ান কামরুল হাসান ও হারুন উর রশিদ জানান এই পদ্ধতির আরও সুবিধাজনক একটি দিকের কথা। বড় এক আয়োজন সামলাতে এখানে দুয়েকজন শ্রমিকই যথেষ্ট।

বিজ্ঞানীরা বলছেন, এই ঘরোয়া পদ্ধতিতে উৎপাদিত মাছ অপেক্ষাকৃত অনেক বিশুদ্ধ, তাই স্বাদও বেশি। অন্যদিকে মাছ চাষে বিনিয়োগকারীদের লাভের নিশ্চয়তা প্রায় শতভাগ।

এই ঘরোয়া চাষ পদ্ধতি সম্প্রসারণে কারিগরী সহায়তা দিচ্ছে বিসিএসআইআর।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)