সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ভারতে যাচ্ছে ইলিশ, ঢাকায় বাড়ছে দাম

ভারতে রপ্তানির খবরে ঢাকার বাজারে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা। চলতি মৌসুমের শুরু থেকেই ইলিশের দাম ছিল চড়া। এরমধ্যে নতুন করে দাম বাড়ার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ।

ভারতে রপ্তানির খবরে ঢাকার বাজারে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা। চলতি মৌসুমের শুরু থেকেই ইলিশের দাম ছিল চড়া। এরমধ্যে নতুন করে দাম বাড়ার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার বাজারে এক কেজি সাইজের প্রতিটি ইলিশের দাম এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা। যা দুদিন আগেও ছিল এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা। এছাড়া একদম ছোট সাইজের ইলিশ (২০০-২৫০ গ্রাম প্রতিটি) আগে ৫০০ টাকা কেজিদরে বিক্রি হলেও এখন ৭০০ টাকার নিচে মিলছে না।

রামপুরা বাজারের মাছ বিক্রেতা ইউনুস হোসেন বলেন, ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম আরও বেড়েছে। মোকাম থেকে ইলিশ আসছে কম, বরিশাল ও চাঁদপুরেও দাম বেড়েছে।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। বাজারে ইলিশ কম। চলতি মৌসুমের আর যে কয়দিন আছে, ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম আরও বেড়ে গেছে।

বর্তমানে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকায়। যা আগে ছিল এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকা। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম এক হাজার ৪০০ টাকা, যা আগে ছিল এক হাজার ২০০ টাকা।

ভারতে ইলিশ রপ্তানির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের ইলিশের মোকামগুলোতে আকারভেদে মণপ্রতি ৮ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত বেড়েছে দাম। বাজারে ইলিশের দাম বেশি বলে সাধারণ ক্রেতারাও ক্ষুব্ধ ও হতাশ।

প্রজনন মৌসুম সামনে রেখে ১৩ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞার পরপরই শেষ হবে ইলিশের মৌসুম। তখন আবার জাটকা ধরার ওপর আট মাসের নিষেধাজ্ঞা থাকবে। ফলে এখনই ইলিশের শেষ মৌসুম বলা চলে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে তারা ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এসব ইলিশ রপ্তানির অনুমতি পায় ৪৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আরেক প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

রাজধানীর কারওয়ান বাজারে ইলিশ কিনতে এসে মনির হোসেন নামের এক ক্রেতা জাগো নিউজকে বলেন, নিজের দেশের ইলিশ আমাদের মুখে উঠছে না। এক কেজি ওজনের ইলিশের দামে ২ কেজি গরুর মাংস কেনা যায়। গতকাল ২৫ কেজি চাল কিনেছি এককেজি ইলিশের দামে। ফলে এ দাম নিশ্চয়ই স্বাভাবিক দাম বলা যায় না।

তিনি বলেন, এরপর সরকার কেন ভারতে ইলিশ রপ্তানি করছে, সেটা আমার মাথায় আসে না। নতুন সরকার সেই একই পথে হেঁটেছে, যা আগেও হয়েছে। এতে আমাদের মতো সাধারণ মানুষ হতাশ।

এনএইচ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)