সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পদ্মা থেকে ৪০০ কিলোমিটার দূরের নদীতে ইলিশ

বাংলাদেশের পদ্মা নদী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারতের মানসাই নদী। কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন এ নদীতেও এবার মিলছে বড় বড় ইলিশ মাছ। সেখানে ইলিশ ধরা পড়ার ঘটনা একদম বিরল না

বাংলাদেশের পদ্মা নদী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারতের মানসাই নদী। কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন এ নদীতেও এবার মিলছে বড় বড় ইলিশ মাছ। সেখানে ইলিশ ধরা পড়ার ঘটনা একদম বিরল না হলেও এতে বেশ খুশি স্থানীয় মৎস্যজীবীরা। এ খবর ফলাও করে প্রচার করছে কলকাতার গণমাধ্যমগুলোও।

মানসাই বা জলঢাকা নদী দক্ষিণ-পূর্ব সিকিম-এ হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভুটান হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা অতিক্রম করে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর ধরলা নদীর সঙ্গে মিলিত হয়ে ধরলা নামেই কুড়িগ্রামের কাছে ব্রহ্মপুত্রে মিশেছে। তারপর দীর্ঘপথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র মিশেছে পদ্মার সঙ্গে। ফলে নদীপথে পদ্মা থেকে মানসাইয়ের দূরত্ব দাঁড়িয়েছে প্রায় ৪০০ কিলোমিটার। এতটা পথ পাড়ি দিয়ে খুব কম ইলিশ মাছই পশ্চিমবঙ্গের নদীটিতে পৌঁছায়।

স্থানীয়দের দাবি, বছর তিনেক আগে মানসাইতে ভালোই ইলিশ ধরা পড়েছিল। আর এ বছরও লক্ষণ ভালো দেখা যাচ্ছে।

মাথাভাঙা এলাকার মৎস্যজীবীরা। এরই মধ্যে ইলিশ ধরার তোড়জোড় শুরু করেছেন। সম্প্রতি ভোগডাবরি এলাকায় জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ার পর এখন বাকিরাও আশায় বুক বেঁধেছেন। নভেম্বর মাসজুড়ে মানসাইয়ে ইলিশ পাওয়া যাবে ধারণা করা হচ্ছে। স্বাদে-গন্ধে এই মাছ পদ্মার ইলিশের মতো না হলেও স্থানীয় পর্যায়ে এর চাহিদা নেহাতই কম নয়।

মাথাভাঙা-১ ব্লকের মৎস্য কর্মকর্তা রাতুল ঘোষাল বলেন, মানসাই নদীতে কিছু ইলিশ পাওয়া যায়। তবে এর স্বাদ পদ্মার বা গঙ্গার ইলিশের মতো না। তাতে অবশ্য ক্ষতি নেই। টাটকা ইলিশ তো পাওয়া যাচ্ছে, স্থানীয়রা তাতেই খুশি।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)