সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ইলিশের জালি কাবাব খেয়েছেন কখনো, রইল রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়েছেন কখনো? বাঙালির প্রিয় ইলিশকে একটু ভিন্নভাবে পরিবেশন করতে চাইলে এই পদটি হতে পারে দারুণ একটি আয়োজন।

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়েছেন কখনো? বাঙালির প্রিয় ইলিশকে একটু ভিন্নভাবে পরিবেশন করতে চাইলে এই পদটি হতে পারে দারুণ একটি আয়োজন।

দুপুরের খাবার, বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন ইলিশ মাছের জালি কাবাব। তৈরি করাও খুব কঠিন নয়। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় এই মজাদার কাবাব। ইলিশ দিয়ে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে চেষ্টা করে দেখতে পারেন ইলিশ মাছের জালি কাবাব।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে ইলিশের জালি কাবাব কীভাবে বানাবেন-

প্রথমে ইলিশ মাছ সামান্য লবণ ও পানি দিয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে মাছের কাঁটা ভালোভাবে বেছে ফেলে মাংস আলাদা করে নিন। এরপর আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।

এবার একটি বড় পাত্রে কাঁটা ছাড়ানো ইলিশ মাছ, গ্রেট করা আলু এবং ডিম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি যেন নরম ও মসৃণ হয়, সেদিকে খেয়াল রাখুন। এরপর হাতে সামান্য তেল মেখে পছন্দমতো আকারে কাবাব তৈরি করে নিন। তৈরি করা কাবাবগুলো প্রায় ৩০ মিনিট রেখে দিন। এতে কাবাবের মিশ্রণটি কিছুটা সেট হয়ে যাবে।

এদিকে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। প্রতিটি কাবাব ডিমের মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছাড়ুন। দুই পাশ উল্টে-পাল্টে ভেজে নিন, যতক্ষণ না কাবাবের বাইরের অংশ সুন্দর সোনালি ও হালকা মুচমুচে হয়ে আসে।

ভাজা হয়ে গেলে কাবাবগুলো তেল ঝরিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিন। পেঁয়াজের রিং, শসা, টমেটো কিংবা পছন্দের সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের জালি কাবাব।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)