সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা শেষে ধরা পড়ছে ইলিশ

বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীগুলোতে ইলিশ মাছ সেভাবে পাওয়া যাচ্ছিল না। এরপরেই ইলিশের প্রজনন যথাযথ পরিবেশ রক্ষা এবং মা ইলিশ সংরক্ষণের জন্য ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সুন্দরবনের বিভিন্ন অঞ্চল এবং দীঘা থেকে জেলেদের ট্রলার পাড়ি দিয়েছিল বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীগুলোতে ইলিশ মাছ সেভাবে পাওয়া যাচ্ছিল না। এরপরেই ইলিশের প্রজনন যথাযথ পরিবেশ রক্ষা এবং মা ইলিশ সংরক্ষণের জন্য ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সুন্দরবনের বিভিন্ন অঞ্চল এবং দীঘা থেকে জেলেদের ট্রলার পাড়ি দিয়েছিল বঙ্গোপসাগরে।

এসব ট্রলারের মধ্যে বেশ কিছু ট্রলার নামখানা, রায়দিঘি, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ছাড়াও দীঘায় ফিরেছে। এতে দেখা গেছে জেলেদের জালে একটু বড় সাইজের ইলিশ ধরা পড়েছে।

তবে ইলিশ ধরা পড়লেও এখনো বড় সাইজের ইলিশ খুচরা বাজারে আসছে না। যেসব ইলিশ জেলেদের জালে ধরা পড়েছে সেগুলো একটু বড় সাইজ হওয়ার কারণে জেলেদের ধারণা আরও ইলিশ মাছ রয়েছে বঙ্গোপসাগরে।

যেসব ইলিশ ধরা পড়েছে সেগুলো প্রায় এক কেজি ওজন বা তার থেকে একটু কম ওজনের। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১ কেজি ওজনের ইলিশ ১২ শো রুপি থেকে ১৩ শো রুপিতে। এছাড়াও একটু ছোট সাইজের অর্থাৎ ৮০০ গ্ৰাম থেকে ৯০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার রুপিতে।

কলকাতার পার্শ্ববর্তী শহর উশুমপুর বটতলা মাছের বাজারের খুচরা মাছ বিক্রেতা লক্ষন পাল জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আবার হঠাৎ করে ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে, তবে দাম একটু বেশি। তিনি বলেন, আমরা আশা করছি আরও ইলিশ মাছ পাওয়া যাবে এবং দাম অনেকটাই কমে আসবে।

যেহেতু জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে তাই সব ট্রলার বঙ্গোপসাগরে যাওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমনটাই জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সভাপতি আলোক হালদার। তার মতে, দীর্ঘ ১১ দিন নিষেধাজ্ঞা থাকার ফলে ইলিশ মাছ ধরা হয়নি। সে কারণে জালে ইলিশ ধরা পড়ছে। শীতের মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ইলিশ জালে কম ধরা পড়বে। ফলে আমরা যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা করবো যেন বেশি সংখ্যায় ট্রলার পাঠিয়ে ইলিশ মাছ ধরে আনা সম্ভব হয়।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)