সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নিষেধাজ্ঞার পরও ফে‌রিতে প্রকাশ্যে চলছে ইলিশ বি‌ক্রি

নিষেধাজ্ঞার মধ্যে ‌দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটের পদ্মা নদীতে চলাচলরত ফে‌রিতে প্রকাশ্যে চলছে ইলিশ মাছ বি‌ক্রি। বুধবার (২২ অক্টোবর) বিকেলে ‌গোয়ালন্দের দৌলত‌দিয়া ঘাট থে‌কে পাটু‌রিয়ার উদ্দেশ্যে ছে‌ড়ে যাওয়া এক‌টি ফে‌রি‌তে এমন দৃশ‌্য দেখা

নিষেধাজ্ঞার মধ্যে ‌দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটের পদ্মা নদীতে চলাচলরত ফে‌রিতে প্রকাশ্যে চলছে ইলিশ মাছ বি‌ক্রি। বুধবার (২২ অক্টোবর) বিকেলে ‌গোয়ালন্দের দৌলত‌দিয়া ঘাট থে‌কে পাটু‌রিয়ার উদ্দেশ্যে ছে‌ড়ে যাওয়া এক‌টি ফে‌রি‌তে এমন দৃশ‌্য দেখা যায়।

এ সময় ইলিশ বিক্রেতারা ছোট ছোট ঝু‌রি‌তে ফে‌রি করে ডেকে ডেকে করছেন ইলিশ বি‌ক্রি। তবে প্রতি‌টি ঝু‌রি‌তে দেখা‌গে‌ছে ছোট (জাটকা) সাইজের ইলিশ।

নাম প্রকা‌শে অনিচ্ছুক ইলিশ বি‌ক্রেতা ব‌লেন, ফে‌রি‌তে ঘুরে ঘুরে ডেকে ডেকে মাছ বি‌ক্রি কর‌ছি এবং অনে‌কে কিনছে। যার কাছ থেকে যেভাবে পার‌ছি দাম নি‌চ্ছি।

এখন তো ইলিশ ধরা ও বি‌ক্রি নিষেধ তাহলে কেন বি‌ক্রি করছেন প্রশ্নের জবাবে বলেন, কর‌ছি আর‌কি। তবে প্রশাসনের লোকজন দেখলে লু‌কি‌য়ে প‌রি।

রা‌ফিজুল ন‌ামে এক যাত্রী ব‌লেন, ফে‌রিতে একা‌ধিক ব্য‌ক্তি ইলিশ ইলিশ করে চিল্লায়ে বিক্রি করছে, কিন্তু কেউ বাঁধা দি‌চ্ছে না। আবার অনেকে কিনছেন এ ইলিশ। বি‌ক্রির দৃশ‌্য দেখে মনে হচ্ছে অভিযান শেষ। আস‌লে সরকারের নিয়ম-নী‌তি এখন কেউ মান‌তে চাইছে না।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জ‌ামান বলেন, মা ইলিশ রক্ষায় আমরা নিয়‌মিত অভিযান প‌রিচালনা কর‌ছি। আজ এখন পর্যন্ত দুটা অভিযান করে‌ছি এবং আরেক‌টি অভিযা‌নের প্রস্ত‌তি চল‌ছে। আর গোয়ালন্দে সবচেয়ে বে‌শি অভিযান প‌রিচা‌লিত হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদী‌র বি‌ভিন্ন অং‌শে আটটি অভিযান প‌রিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৮১ কেজি ইলিশ মাছসহ এক লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। যা‌র আনুমা‌নিক বাজার মূল‌্য প্রায় ৩৭ লাখ ৮০ হাজর টাকা‌। প‌রে মাছগু‌লো মাদরাসায় বিতরণ ও জাল পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হ‌য়েছে।

রু‌বেলুর রহমান/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)