সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম চড়া

এক সপ্তাহ ধরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কমেছে। কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। শীতে নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।

এক সপ্তাহ ধরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কমেছে। কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। শীতে নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।

এদিকে হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন সুনসান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতা।

গত সপ্তাহে ৫০০ মণের ওপরে ইলিশ সরবরাহ হলেও মঙ্গলবার ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরের ইলিশের দাম বেশ চড়া।

বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, এক সপ্তাহ ধরে ইলিশের দাম বেড়েছে। এখন ইলিশের মৌসুম না যার কারণে ঘাটে ইলিশ সরবরাহ একেবারেই কম। যার কারণে ইলিশের দাম বেড়েছে অনেক বেশি। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়। এছাড়া এক কেজির নিচে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ দুই হাজার থেকে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, এখন ইলিশের আন সিজন। এ মৌসুমে জেলেদের জালে খুব কমই ইলিশ ধরা পড়ে। ব্যবসায়ীদের কাছে খুব কমই ইলিশ আছে। যার কারণে দাম অনেক বেশি। ক্রেতাদের যতটুকু চাহিদা ততটুকু আসলে ইলিশ মাছঘাটে দেই। এ মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)