সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাপের কামড়ে প্রাণ গেলো গৃহবধূর

শরীয়তপুরের ভেদরগঞ্জে সাপের কামড়ে রুনিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ সখিপুর ইউনিয়নের হামিদ মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের ভেদরগঞ্জে সাপের কামড়ে রুনিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ সখিপুর ইউনিয়নের হামিদ মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

রুনিয়া বেগম ওই এলাকার মৃত আমান মোল্লার স্ত্রী। তার বাবার নাম আব্দুর রসিদ। তিনি চার সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রুনিয়া বেগম নামের ওই নারী দুপুরে ফসলি জমিতে যাচ্ছিলেন। এসময় হঠাৎ একটি বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই জাহাঙ্গীর মাল অভিযোগ করে বলেন, এলাকায় সাপে কাটা অনেক সাধারণ ঘটনা। কিন্তু প্রতিবার দেখা যায় সঠিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় মানুষ মারা যাচ্ছে। আমরা বারবার বলার পরও কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরমান বলেন, বিষয়টি দুঃখজনক। আমাদের এখানে বর্তমানে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে রোগীকে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসলে হয়ত তিনি বেঁচে যেতেন।

বিধান মজুমদার অনি/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)