সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

যেভাবে জমির আইলে সবজি চাষ করবেন

আমাদের দেশে পারিবারিকভাবে জমিজমা ভাগ হয়ে যাওয়ার কারণে চাষের জামি খণ্ড খণ্ড হচ্ছে। এ কারণে জমিতে আইলের পরিমাণ বাড়ছে। ফলে অনেক জমি ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আইলের জমি চাষের আওয়তায় নিয়ে আসা যায়।

আমাদের দেশে পারিবারিকভাবে জমিজমা ভাগ হয়ে যাওয়ার কারণে চাষের জামি খণ্ড খণ্ড হচ্ছে। এ কারণে জমিতে আইলের পরিমাণ বাড়ছে। ফলে অনেক জমি ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আইলের জমি চাষের আওয়তায় নিয়ে আসা যায়।

অনেক কৃষকই আয় বৃদ্ধি ও সবজির চাহিদা মেটাতে সম্প্রতি দেশের জমির আইলগুলোকে সবজি চাষের আওতায় নিয়ে আসছেন। বর্তমান চট্টগ্রাম ও যশোর জেলার বিভিন্ন অঞ্চলে জমির আইলে সবজি চাষ হচ্ছে।

মাঝারি উঁচু ও উঁচু জমির আইলে সারা বছর সবজি চাষ করা যায়। বন্যা বা অতিবৃষ্টিতে ডুবে যায় এমন আইল সবজি চাষের জন্য উপযুক্ত নয়। এতে মূল ফসল যেমন, ধানের কোনো ক্ষতি হয় না।

আইলে যেসব সবজি চাষ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিম, বরবটি, ঢ্যাঁড়শ, লাউ, পুঁইশাক, গিমা কলমি, কাঁকরোল, টমেটো, ঝিঙ্গা, চিচিঙ্গা, কুমড়া, সরিষা ইত্যাদি।

আইলে সবজি চাষের সময় প্রধান ফসল অর্থাৎ ধান রোপণের সঙ্গে মিল রেখে আইলে সবজি রোপণ করতে হয়। চাষের জন্য আইলকে পরিষ্কার করে মাটি কুপিয়ে ঝুরঝুরে করে নিতে হয়। যেসব সবজি ছিটিয়ে বোনা হয় সেগুলোর বীজ আইলের উপর বপন করতে হবে। আর যেগুলো গর্তে রোপণ করা হয় সেগুলোর জন্য গর্ত করতে হবে।

ধানের বীজতলা তৈরির সঙ্গে সঙ্গে পলিব্যাগে সবজির চারা তৈরি করে নিতে হবে। জৈব ও অজৈব সার মিশিয়ে সুস্থ ও সবল চারা নির্দিষ্ট দূরত্বে রোপণ করতে হবে।

আইলকে সবসময় আগাছামুক্ত রাখতে হবে। মাঝে মাঝে নিড়ানি দিয়ে মাটি আলগা করে নিতে হবে। এতে মাটির রস অনেকদিন ধরে রাখে। প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করতে হবে। লতা জাতীয় সবজিতে জাংলা দিতে হবে। প্রয়োজন অনুযায়ী সবজিতে সেচ না দিলে আশানুরূপ ফলন নাও পাওয়া যেতে পারে।

আইলের সবজিতে বিভিন্ন ধরনের বালাইয়ের আক্রমণ দেখা দিতে পারে। সবজির এসব বালাইকে আইপিএম দিয়ে দমন করতে হবে। আইলে রঙিন ফুল জাতীয় সবজি চাষ করলে ধানের ক্ষতিকর পোকা পরজীবী বোলতারা এসব ফুলে আশ্রয় নেবে।

ফলে বোলতাদের বংশ বিস্তার ও সংরক্ষণ হবে। এ সকল বোলতা ধান ফসলের ক্ষতিকর পোকার ডিম, কীড়া, পুত্তলী ও পূর্ণাঙ্গকে পরজীবিতা করে বিনষ্ট করবে। সেক্ষেত্রে কৃষকদের বালাই ব্যবস্থাপনার জন্য রাসায়নিক দমন ব্যবস্থা গ্রহণ করার তেমন প্রয়োজন হবে না।

আইলে সবজি চাষ করে কৃষক তার চাহিদা মেটাতে পারবে এবং অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবে। এতে কৃষকের আয় বাড়বে এবং দেশের অর্থনীতিও চাঙা হবে।

এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)