সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পোষা পাখির ঠান্ডা রোধে করণীয়

শীত আসতে শুরু করেছে। এই সময় পোষা পাখিদের ঠান্ডার প্রকোপ বাড়ে। সুতরাং আগে থেকে কিছু প্রস্তুতি নিলে পাখিদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা বা রোগ থেকে রক্ষা করা সহজ হবে। তাই আসুন জেনে নিই শীত এলে পোষা পাখির ঠান্ডা রোধে কী করবেন-

শীত আসতে শুরু করেছে। এই সময় পোষা পাখিদের ঠান্ডার প্রকোপ বাড়ে। সুতরাং আগে থেকে কিছু প্রস্তুতি নিলে পাখিদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা বা রোগ থেকে রক্ষা করা সহজ হবে। তাই আসুন জেনে নিই শীত এলে পোষা পাখির ঠান্ডা রোধে কী করবেন-

ঠান্ডা রোধে করণীয়১. পাখির খাঁচা যে রুমে থাকে, তার তাপমাত্রা কোনোভাবেই ৬৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে দেওয়া যাবে না।

২. পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে, যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে। শৈত্য প্রবাহ চলাকালীন ঘরের জানালা-দরজা ঠিকভাবে বন্ধ রাখতে হবে।

৩. যারা বারান্দায় পাখি রাখেন, তাদের অবশ্যই বারান্দা পলিথিন বা তাবুর কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে।

আরও পড়ুন: প্রজাপতির রঙিন পাখায় ভর করে একদিন

৪. প্রতিদিন পাখির খাঁচা ২-৩ ঘণ্টা এমনভাবে রোদে রাখুন, যাতে খাঁচার একপাশে রোদ লাগে এবং অন্যপাশে ছায়া থাকে।

৫. ঠান্ডা বেশি হলে খাঁচার বাইরে একটি ৬০ ওয়াটের বাল্ব বা হারিকেন রাখুন। পাখিকে গরম রাখার জন্য কোনোভাবেই আগুন বা কয়লা ব্যবহার করবেন না। যা পাখির জন্য প্রাণঘাতী হতে পারে।

৬. কিছু রুম হিটার এবং এনিম্যাল হিটার আছে, যা ব্যবহার করা নিরাপদ। তবে অবশ্যই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং পাখির খাঁচা থেকে দূরে স্থাপন করতে হবে।

৭. রাতের বেলা পাখির খাঁচা অবশ্যই মোটা কাপড় বা হালকা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে বাতাস চলাচলের জন্য কিছু জায়গা থাকে।

আরও পড়ুন: শামীমের ছাদ বাগানে ৮০ রকমের মরুর গোলাপ

৮. মধু, আদা, তুলসি পাতা, পুদিনা পাতা এবং অপরিশোধিত অ্যাপল সিডার ভিনেগার পাখির ঠান্ডা প্রতিরোধ করে এবং পাখির ঠান্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়।

৯. পাশাপাশি নিয়মিত টাটকা শাক-সবজি ও ফল-মূল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তুলসির দ্রবণ প্রতি ২ সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যাবে।

১০. প্রাথমিক চিকিৎসায় তুলসি দ্রবণ, কাচা তুলসি পাতা, পুদিনা পাতা একটানা ৫-৭ দিন দিতে হবে। এতে ঠান্ডা না কমে হাপানি বা লেজ ওঠানামা হলে বিআরএজিজি এসিভি মেশানো পানি একটানা ৭ দিন দেবেন।

১১. শীতকালে পাখির সিডমিক্সে তেল জাতীয় বীজ যেমন তিল বা গুজি তিল, সূর্যমুখীর বীজ, ক্যানারির পরিমাণ বাড়িয়ে দিন। সিডমিক্সে কিছু সরিষা দানা যোগ করুন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)