সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে ভারতের আমদানিকারকদের আবেদন

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর বাঙালির পাতে ইলিশ ছাড়া এই উৎসব যেন অপূর্ণই থেকে যায়। প্রতি বছর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার উপহার হিসেবে আসতো পদ্মার রূপালি ইলিশ। কিন্তু এবারের চিত্র পুরোপুরি ভিন্ন।

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর বাঙালির পাতে ইলিশ ছাড়া এই উৎসব যেন অপূর্ণই থেকে যায়। প্রতি বছর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার উপহার হিসেবে আসতো পদ্মার রূপালি ইলিশ। কিন্তু এবারের চিত্র পুরোপুরি ভিন্ন।

ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার ও তার সরকারের। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে বাংলাদেশের মানুষ ইলিশ পাবে, তারপরে অন্য দেশ। এরই ধারাবাহিকতায়, দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে পদ্মার ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে ভারতের হাওড়া ফিশ ইমপোর্ট অ্যাসোসিয়েশন। সংস্থাটির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জাগো নিউজকে জানিয়েছেন, সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশের সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

সেই চিঠিতে লেখা হয়েছে, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে (মো. তৌহিদ হোসেন) জানানো যাচ্ছে যে, আমরা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমরা পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করেছি। দুর্ভাগ্যজনকভাবে ২০১২ সালের জুলাইয়ে তৎকালীন সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয়, যার কারণ তারাই ভালো বলতে পারবে। তারপর থেকে আমরা ওই নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানিয়ে আসছি, কিন্তু সাড়া পাইনি।

'২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ এর সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার নির্দিষ্ট সময়ে পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। পাঁচ বছর ধরে প্রতি বছর দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ এসেছে। এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি ও দুর্গাপূজার জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।'

চিঠিতে আরও লেখা হয়েছে, সফলভাবে বাংলাদেশের শাসনভার গ্রহণের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই। আমাদের শুভকামনাসহ আমরা ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কসহ একটি 'নতুন বাংলাদেশের' দিকে তাকিয়ে আছি।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনসহ কলকাতার ডেপুটি হাই-কমিশনার ও প্রথম সচিবের (বাণিজ্যিক) কাছে পাঠানো হয়েছে।।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)