সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

জুলাই শহীদদের স্মরণে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, 'এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশগত উদ্যোগ নয়, এটি শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক। যারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে সবসময় আন্দোলন ও সংগ্রামে সচেতন এবং সক্রিয় থাকবে।'

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, 'শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে চেতনায় ধারণ করি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।'

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, 'জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এ দেশের স্বাধীনতাকামী ছাত্রসমাজের এক সাহসী গৌরবগাথা। সেই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ কর্মসূচি পালন করেছি।'

টিএইচকিউ/জেএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)