সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মিরপুরের ডক্টর শহীদুল্লাহ স্কুল ও কলেজে খেলাঘরের বৃক্ষরোপণ

সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর মিরপুরের পল্লবী ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ স্কুল ও কলেজে বৃক্ষরোপণ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর মিরপুরের পল্লবী ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ স্কুল ও কলেজে বৃক্ষরোপণ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

সোমবার (১০ আগস্ট) শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আম, জাম, কাঠালসহ নানাবিধ ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপণ করে ছাত্র-ছাত্রী ও পল্লবীর ভাবুক খেলাঘর আসরের সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল বলেন, শিশুকাল থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ পরিচর্যার অভ্যাস গড়ে তোলা জরুরি। খেলাঘরের এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে।

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাঘর আসরের ধারাবাহিক পরিবেশবিষয়ক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনে অংশ নেন স্কুল ও কলেজটির সহকারী অধ্যাপক মো. আজাদুর রহমান, সহকারী অধ্যাপক মধুসুদন বাগচী ও সহকারী প্রধান শিক্ষক মনিরা লাইজু, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ড. শাহাদাত হোসেন নিপু, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য অশোকেশ রায় ও ভাবুক খেলাঘর আসরের সভাপতি লাকি আকতার।

পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য বিশ্ব তৈরিতে দেশজুড়ে এই বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)