সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাওরে এক একর ধান কাটলেন কৃষক লীগের নেতারা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধান কেটে কৃষকদের উৎসাহ দিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গেরাজুরের হাওরের কৃষক রমজান মিয়ার এক একর ক্ষেতের পাকাধান কেটে দেন তারা।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধান কেটে কৃষকদের উৎসাহ দিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গেরাজুরের হাওরের কৃষক রমজান মিয়ার এক একর ক্ষেতের পাকাধান কেটে দেন তারা।

এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক লীগের প্রতিটি সদস্য গতবারের ধারাবাহিকতায় এবারও হাওর এলাকার কৃষকের বন্ধু হিসেবে ধান কেটে গোলায় তুলে দিচ্ছে। যাতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ ও কৃষকের মুখে হাসি ফোটে। যতদিন না হাওরের ধান কাটা শেষ হবে ততদিন কৃষক লীগের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, এবার ব্রি-২৮ ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ক্ষতি হয়েছে। এ বিষয়টিও প্রধানমন্ত্রী ভালোভাবে জানেন। এই ব্রি ২৮ ধানের পরিবর্তে উন্নত মানের বঙ্গবন্ধু ১০০ ধানের আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। উন্নতজাতের ধানগুলো আবাদ করলে আর ভাইরাসে ক্ষতি করতে পারবে না। কৃষকদেরকে সেই পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে উন্নজাতের ধানগুলো আবাদ করে।

কৃষক রমজান মিয়া বলেন, বর্তমানে হাওরে ধানকাটার ধুম লেগেছে। তাই শ্রমিকের দাম বেশি। আজকে কৃষক লীগের নেতাকর্মীরা আমার এক একর জমির ধান কেটে দিয়েছেন। আমার অনেক উপকার হয়েছে। তাই আমি কৃষক লীগের নেতাদের ধন্যবাদ জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ডাক্তার নজরুল ইসলাম, আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, ড. হাবিুবর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ তথ্য সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)