সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

একদিনে ১০০০ ফলদ-বনজ-ভেষজ গাছ রোপণ কৃষক লীগের

রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার পাশে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার পাশে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে এ বৃক্ষরোপণ করা হয়। সংগঠনের দপ্তরসম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কৃষক লীগের সভাপতি বলেন, 'বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষে এ বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর পরিচর্যা ও প্রতিপালন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতারা দল ক্ষমতায় থাকলেও গাছ লাগায়, ক্ষমতায় না থাকলেও গাছ লাগায়। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় থাকলেও গাছ নিধন করে, ক্ষমতায় না থাকলেও গাছ নিধন করে। এ নিধনকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে কৃষক লীগের তৃণমূল আরও শক্তিশালী করতে হবে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, 'গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই আসুন, প্রত্যেকে এ বছর ৫২ টি করে গাছ লাগাই।'

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট রাবেয়া হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক লুৎফর রহমান।

এসময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, গত ১৫ জুন পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ লেকপাড়ে ও রাস্তার পাশে ১০০০ ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

এসইউজে/এমএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)