Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

ভুট্টার উপকারিতা ও চাষ পদ্ধতি: পুষ্টিগুণ এবং লাভজনক কৃষি উদ্যোগ

ভুট্টা বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত লাভজনক। ভুট্টার ব্যবহার খাদ্য,

তানিয়া চৌধুরী২১ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিটের পড়া
ফসল

ভুট্টা বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত লাভজনক। ভুট্টার ব্যবহার খাদ্য, পশুখাদ্য এবং শিল্পক্ষেত্রে ব্যাপক। আসুন, ভুট্টার পুষ্টিগুণ, উপকারিতা এবং চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানি।

পুষ্টি মূল্যঃ ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশী। এতে প্রায় ১১% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় এ্যামিনো এসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমানে আছে। এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন “এ” থাকে।

ভুট্টা হলো একটি উচ্চ পুষ্টিসমৃদ্ধ শস্য, যা শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে। এতে রয়েছে:

ভেষজ গুনঃ ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরূত্ব রয়েছ। শুধু পশু, মুরগির খামার ও মাছের চাহিদা মিটানোর জন্যই বছরে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টন ভুট্টা দানা প্রয়োজন। বাংলাদেশে ভুট্টার জমি দ্রুত বাড়ছে।

ভুট্টার চাষ বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে। সঠিক পদ্ধতিতে চাষ করলে উচ্চ ফলন নিশ্চিত করা যায়।

উপযুক্ত জমি ও মাটিঃ বেলে দোআশ ও দোআশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পানি জমে না থাকে।

ভুট্টার জাত সংগ্রহ ও বাছাই করনের মাধ্যমে বিএআরআই আজ পর্যন্ত বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করেছে বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মিটাতে বহুমুখী ব্যবহারের উপযোগী ভুট্টা জাতের চাষের সম্ভবনা খুবই উজ্জ্বল।ভুট্টার জাত

বারি হাইব্রিড ভুট্টা-৫: আমিষ সমৃদ্ধ উচ্চ ফলনশীল হাইব্রিড জাত যা ২০০৪ সালে অনুমোদন করা হয়। এ জাতটির জীবনকাল রবি মৌসুমে ১৪০-১৪৫ দিন ও খরিপ মৌসুমে ৯৫-১০৫ দিন। জাতটির দানা উজ্জ্বল আকর্ষণীয় কমলা রঙের, ফ্লিন্ট প্রকৃতির এবং হাজার দানার ওজন ২৯০-৩১০ গ্রাম। হেক্টরপ্রতি ফলন রবি মৌসুমে ৯-১০ টন এবং খরিফ মৌসুমে ৭-৭.৫ টন।

বারি হাইব্রিড ভুট্টা-৭: আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র হতে সংগ্রহীত ও বাছাইকৃত পিতৃ-মাতৃ লাইন হতে একমুখী সংকরায়ণ করে এ জাতটি উদ্ভাবিত হয়েছে এবং ২০০৬ সালে অবমুক্ত করা হয়। এ জাতটির জীবনকাল রবি মৌসুমে ১৩৫-১৪১ দিন ও খরিপ মৌসুমে ৯৫-১০০ দিন। জাতটির দানা আকর্ষণীয় হলুদ রঙের, ফ্লিন্ট প্রকৃতির এবং হাজার দানার ওজন ৩৭০-৩৯০ গ্রাম। হেক্টরপ্রতি ফলন রবি মৌসুমে ১০.৫-১১.৫ টন।

বারি হাইব্রিড ভুট্টা-৯: আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র হতে সংগ্রহীত ও বাছাইকৃত পিতৃ-মাতৃ লাইন হতে একমুখী সংকরায়ণ করে এ জাতটি উদ্ভাবিত হয়েছে এবং ২০০৭ সালে অবমুক্ত করা হয়। এ জাতটির জীবনকাল রবি মৌসুমে ১৪৫-১৫০ দিন ও খরিপ মৌসুমে ১০৫-১১০ দিন। জাতটির দানা আকর্ষণীয় হলুদ রঙের, ডেন্ট প্রকৃতির এবং হাজার দানার ওজন ৩৭০-৩৭৫ গ্রাম। হেক্টরপ্রতি ফলন রবি মৌসুমে ১১.৫-১২.৫ টন।

ট্যাগ#কৃষি#ভুট্টা#ফসল#পুষ্টি#ভুট্টা চাষ
তানিয়া চৌধুরীদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
ভুট্টার উপকারিতা ও চাষ পদ্ধতি: পুষ্টিগুণ এবং লাভজনক কৃষি উদ্যোগ | দা এগ্রো নিউজ