সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

মানিকগঞ্জে পেঁয়াজ চাষে ব্যস্ত চাষিরা

প্রতি বছরের মতো পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। অনুকূল আবহাওয়া আর উত্তম পরিচর্যায় পেঁয়াজের বাম্পার ফলন হয় ঢাকার প্রতিবেশী এই জেলায়। সাতটি উপজেলার প্রতিটি উপজেলাতেই বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হয় পেঁয়াজের। তবে এবার আবাদ বেশি হাওয়ায় দাম নিয়ে চিন্তায় আছে কৃষক।

প্রতি বছরের মতো পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। অনুকূল আবহাওয়া আর উত্তম পরিচর্যায় পেঁয়াজের বাম্পার ফলন হয় ঢাকার প্রতিবেশী এই জেলায়। সাতটি উপজেলার প্রতিটি উপজেলাতেই বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হয় পেঁয়াজের। তবে এবার আবাদ বেশি হাওয়ায় দাম নিয়ে চিন্তায় আছে কৃষক।

এরমধ্যে হরিরামপুর, শিবালয়, ঘিওর এবং সাটুরিয়া উপজেলায় পেঁয়াজের চাষাবাদ হয় সবচেয়ে বেশি। গত বছর ভালো দাম পাওয়ায় এ বছর পেঁয়াজ আবাদে বেশি আগ্রহ কৃষকের। গত বছরের তুলনায় এ বছর খরচ বেড়েছে দ্বিগুণ। পরিবারের পুরুষ সদস্যের পাশাপাশি পেঁয়াজের জমিতে কাজ করছে শিশুরাও।

জেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে মানিকগঞ্জে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৩৫ হেক্টর। এরই মধ্যে ১ হাজার ৩০৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ সম্পন্ন হয়েছে। গত বছর জেলায় পেঁয়াজের আবাদ হয়েছিল ৭ হাজার ৩৫ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন তারা।

জেলার হরিরামপুর উপজেলার রাজারকলতা এলাকার কৃষক মো. হায়াত আলী বলেন, 'প্রায় দুই যুগ ধরে নিয়মিত পেঁয়াজ চাষ করি।পেঁয়াজের জমিতে নিয়মিত যত্ন নিতে হয়। বিশেষ করে পানি ও সার জমিতে সময়মতো না দিলে আশানুরূপ ফলন পাওয়া যায় না। পেঁয়াজের বাজারদর নিয়ে প্রতি মৌসুমে কৃষকদের মাঝে হতাশা থাকলেও গত মৌসুমে পেঁয়াজের চড়া বাজারে খুশি কৃষক। তবে পেঁয়াজের দাম অতিরিক্ত কমে গেলে কৃষকদের লোকসান গুনতে হবে।'

একই গ্রামের আব্দুল আওয়াল বলেন, 'প্রতি বছর আমন ধান কেটে কিছু জমিতে সরিষা চাষ করতাম। বর্তমানে বাজারে পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম দেখে বেশ আগ্রহী হয়ে চলতি মৌসুমে অন্য রবিশস্যের পাশাপাশি দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করবো বলে প্রস্তুতি নিয়েছি।'

ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কৃষক ছবেদ বলেন, 'প্রতি বিঘা জমিতে এ বছর পেঁয়াজ আবাদে খরচ বেড়েছে দ্বিগুণ। প্রতি বিঘায় পেঁয়াজ চাষে খরচ হবে ৮০ থেকে ৯০ হাজার। এ বছর ৬ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করবো।'

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মুহাম্মদ মতিয়ার রহমান জাগো নিউজকে বলেন, 'মানিকগঞ্জে এ পর্যন্ত আবাদ সম্পূর্ণ হয়েছে লক্ষ্যমাত্রার ১ হাজার ৩০৮ হেক্টর। গত বছর পেঁয়াজের মোট অর্জন ছিল ৭ হাজার ৩৫ হেক্টর। যেহেতু আবহাওয়া এখনো ভালো, আশা করি এ বছর লক্ষ্যমাত্রা ছাড়াবে। আমরা কৃষককে নতুন জাতের পেঁয়াজ চাষে উৎসাহিত করছি। কৃষকদের কিছু সার ও উন্নত জাতের বীজ দিয়ে সহযোগিতা করেছি।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)