সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রমজানে শরীর চাঙ্গা রাখবে দুধ তোকমার শরবত

সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর শরীর স্বাভাবিকভাবেই ক্লান্ত ও পানিশূন্য হয়ে পড়ে। ইফতারে এমন একটি পানীয় দরকার, যা একদিকে শক্তি জোগাবে, অন্যদিকে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখবে। দুধ তোকমার শরবত হতে পারে সেই উপযুক্ত সমাধান।

সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর শরীর স্বাভাবিকভাবেই ক্লান্ত ও পানিশূন্য হয়ে পড়ে। ইফতারে এমন একটি পানীয় দরকার, যা একদিকে শক্তি জোগাবে, অন্যদিকে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখবে। দুধ তোকমার শরবত হতে পারে সেই উপযুক্ত সমাধান।

তোকমা বীজের শীতল প্রভাব ও দুধের পুষ্টিগুণ মিলিয়ে এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, বরং রোজার ক্লান্তি কাটিয়ে শরীরকে দ্রুত চাঙ্গা করে তোলে। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই স্বাস্থ্যকর ও পুষ্টিকর শরবত। রইলো রেসিপি-

প্রথমেই দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। অন্যদিকে শরবত বানানোর জন্য ৩০ মিনিট আগে এক গ্লাস খাবার পানিতে তোকমার দানা ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভিজিয়ে রাখা তোকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। এরপর তাতে চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে বরফকুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন স্বাস্থ্যকর ও মজাদার এই শরবত।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)