সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে গত একমাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। এটি যেন লোকালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। মানুষের কোনো ক্ষতি করে না বানরটি। এলাকার মানুষও এতে অভ্যস্ত হয়ে পড়েছেন।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে গত একমাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। এটি যেন লোকালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। মানুষের কোনো ক্ষতি করে না বানরটি। এলাকার মানুষও এতে অভ্যস্ত হয়ে পড়েছেন।

রোববার (১৩ জুন) সকালে বানরটিকে বীরগঞ্জ আওয়ামী লীগ অফিসের টিনের চালে, বিকেলে সুজালপুর গ্রামের একটি বাড়িতে ও এর আগে বলাকার মোড়ে ঘুরতে দেখা যায়।

জানা যায়, দীর্ঘদিন থেকে বানরটি পৌর শহরে বিভিন্ন পাড়া-মহল্লায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে বেড়াচ্ছে। এলাকার লোকজনও এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। কেউ আর এটিকে বিরক্ত করেন না। উল্টো সবাই বানরটিকে দেখতে পেলে খাবার এগিয়ে দেন। শিশুরাও বানরটিকে দেখে বেশ আনন্দ পায়।

প্রথম দিকে বানরটিকে দেখতে মানুষ ভিড় জমালেও এখন ব্যাপারটি তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। এখন বানরটিকে দেখতে পেলে মানুষ রুটি, কলা, ভাত, তরকারি ও ফল খেতে দেয়। এসব খাওয়া শেষে বানরটি আবার লাফিয়ে গাছে ও ঘরের চালে উঠে যায়। কাউকে বিরক্ত করে না এটি।

এ ব্যাপারে জানতে চাইলে সমাজসেবক সোহেল নারা জানান, তিনি বিভিন্ন জায়গায় বানরটি দেখেছেন। খাবারও দিয়েছেন একাধিকবার। কিন্তু বানরটির বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কোনো কার্যক্রম তার চোখে পড়েনি।

বীরগঞ্জের সিনিয়র সাংবাদিক আরমান আলী জানান, বানরটি বীরগঞ্জ শহরে প্রায় একমাস থেকে ঘুরে বেড়াচ্ছে। বানরটিকে মানুষ খাবার দিচ্ছে। এটি বীরগঞ্জের লোকালয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল ইসলাম জানান, তিনি এমন কোনো খবর জানেন না বা শুনেননি।

এমদাদুল হক মিলন/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)