সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাগরে বেশি ধরা পড়ছে ছোট ইলিশ

সমুদ্রে ৫৮ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। এরপর থেকে সাগরে ইলিশ ধরছেন জেলেরা। ইলিশও ধরা পড়ছে বেশ। তবে বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে জেলেরা কূলে ফিরে আসতে শুরু করেছেন।

সমুদ্রে ৫৮ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। এরপর থেকে সাগরে ইলিশ ধরছেন জেলেরা। ইলিশও ধরা পড়ছে বেশ। তবে বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে জেলেরা কূলে ফিরে আসতে শুরু করেছেন।

জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, প্রথম দিকে ইলিশ অনেক কম ধরা পড়েছে। তবে গত কয়েকদিনে পরিমাণটা বেড়েছে।

সরেজমিন দেখা গেছে, দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুরে প্রচুর ইলিশ এসেছে। এতে হাসি ফুটেছে ট্রলার মালিক, আড়তদার, ব্যবসায়ী ও জেলেদের মুখে। কর্মচাঞ্চল্য ফিরছে উপকূলের মৎস্য বন্দরগুলোতে।

চার দিন আগে মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর থেকে সমুদ্র মাছ শিকারে যান মাঝি জাহাঙ্গীর হোসেন। ১৮ জন জেলে নিয়ে চার দিনে মাছ পেয়েছেন ৬০ মণ। আরও মাছ শিকার করতে চাইলেও বৈরী আবহাওয়ায় টিকে থাকতে পারেননি। তীরে চলে আসতে বাধ্য হয়েছেন। শুধু জাহাঙ্গীর মাঝি নয়, অনেক জেলেরাই ফিরছেন কম-বেশি মাছ নিয়ে।

৬০ মণ মাছ পাওয়া এফবি জামাল ট্রলারের মাঝি জাহাঙ্গীর হোসেন বলেন, ‌'বর্তমানে প্রচুর পরিমাণে ছোট সাইজের ইলিশ ধরা পড়ছে। বড় সাইজের ইলিশ ধরা পড়ছে তুলনামূলক অনেক কম। আমরা চার দিন আগে ১৮ জন জেলে সাগরে গেছিলাম। দুদিন ফিশিং করার পর আজকে (বুধবার) সন্ধ্যায আট হাজার ইলিশ নিয়ে ঘাটে এসেছি। মাছগুলো বিক্রি হয়েছে ৩৫ লাখে।'

আলীপুর বন্দরের আড়তদার মিজানুর রহমান বলেন, 'আমাদের জেলেদের অনেকেই মাছ না পেয়ে ফিরে আসছেন। তবে কিছু জেলে মাছ পাচ্ছেন। গতকাল কয়েকটি ট্রলার কিছু মাছ পেয়েছে। তবে জাহাঙ্গীর মাঝি মাত্র চার দিনে প্রায় ৩৫ লাখ টাকার মাছ পেয়েছেন। জেলেদের সবাই এমনভাবে মাছ পেলে কষ্ট থাকতো না।'

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি থাকলে আরও বেশি ইলিশ ধরা পড়বে। তবে বৈরী আবহাওয়ায় জেলেদের সতর্ক থাকা দরকার।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)