সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মিনি সুন্দরবনের দেড় শতাধিক গাছ কেটে সাবাড়!

সাতক্ষীরার শ্যামনগরে মিনি সুন্দরবন খ্যাত বনাঞ্চলের দেড় শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে সাবাড় করা হয়েছে। উপজেলার সোরা এলাকায় মাদার নদীর চরে প্রায় পাঁচ দশক আগে গড়ে ওঠা বনভূমি থেকে এসব গাছ কাটা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে মিনি সুন্দরবন খ্যাত বনাঞ্চলের দেড় শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে সাবাড় করা হয়েছে। উপজেলার সোরা এলাকায় মাদার নদীর চরে প্রায় পাঁচ দশক আগে গড়ে ওঠা বনভূমি থেকে এসব গাছ কাটা হয়েছে।

পার্শ্ববর্তী অংশের উপকূল রক্ষা বাঁধে মাটি দেওয়ার অজুহাতে গত চারদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের নিযুক্ত ঠিকাদারের লোকজন এসব গাছ কেটে সাবাড় করেছে বলে অভিযোগ। স্থানীয়দের প্রতিবাদের মুখে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তনকৃত ১৩২টি গাছ জব্দ করেছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কাযার্দেশ পেয়ে সোরা এলাকার বাঁধের ওপর মাটি ফেলার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং। এ সময় প্রতিষ্ঠানটি ঝুড়ি-কোদাল ব্যবহারের পরিবর্তে এক্সেভেটর দিয়ে চরের মাটি নিয়ে বাঁধের উপর দেওয়া শুরু করে। তবে পুরোভাগজুড়ে কেওড়া ও বাইন গাছের বনভূমি থাকায় মাটি সংগ্রহের সুবিধার্থে সোমবার থেকে তারা চরের গাছ কেটে সাবাড় করে।

ঠিকাদারের ম্যানেজার আউয়াল হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী তুষার বর্মন ও অসিউল দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছিলেন। সামাজিক বনায়নের কোনো সাইনবোর্ড সেখানে না থাকায় ভুলবশত প্রায় একশ ছোট গাছ নষ্ট হয়েছে। তবে গাছ বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন।

সোরা গ্রামের হুমায়ন কবীর জানান, এলাকাবাসীর নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটর চালক সোহেল গাছ কাটার নেৃতৃত্ব দেন। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দারস্থ হয়েও প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে বুধবার রাতে তিনি বাদী হয়ে কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঠিকাদারের লোকজন কর্তনকৃত গাছ কেজি দরে স্থানীয়দের কাছে বিক্রি করেছে বলেও তিনি অভিযোগ করেন।

স্থানীয় রমজাননগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হক জাগো নিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে ১৩২টি গাছ জব্দ করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার প্রিন্স রেজা জাগো নিউজকে জানান, ঠিকাদার কর্তৃক কিছু গাছ কাটার খবর তিনি জানতে পেরেছেন। আপাতত কাজ বন্ধ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার ঘটনায় অভিযোগ পেয়ে উপপরিদর্শক লিটনকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপকূলের এসব বনাঞ্চলই প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলবাসীকে রক্ষা করে। এর আগে একই অপরাধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)