সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পানি নামলেও মৌলভীবাজারে কমেনি বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ

মৌলভীবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ। টানা বৃষ্টিতে ঘরবাড়ি ও সড়কে জমেছে কাদা, শুকনো জায়গার অভাবে অনেক পরিবার এখনও চুলোয় আগুন জ্বালাতে পারছে না। পানিবন্দি অবস্থা কাটলেও স্বাভাবিক জীবনে ফিরতে হিমশিম খাচ্ছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।

মৌলভীবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ। টানা বৃষ্টিতে ঘরবাড়ি ও সড়কে জমেছে কাদা, শুকনো জায়গার অভাবে অনেক পরিবার এখনও চুলোয় আগুন জ্বালাতে পারছে না। পানিবন্দি অবস্থা কাটলেও স্বাভাবিক জীবনে ফিরতে হিমশিম খাচ্ছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখা যায়, বন্যার পানি কমেছে তবে বেশিরভাগ মানুষ চুলোয় আগুন জ্বালাতে পানেননি। রাস্তা ঘাট ও ঘরের মধ্যে কাদা জমে আছে। রয়েছে জ্বালানি সংকট ও বিশুদ্ধ খাবার পানি। মানুষজন কষ্ট করে পাশের বাড়ি বা বিভিন্ন জায়গা থেকে রানা করে খাবার খাচ্ছেন।

কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বন্যাকবলিত এলাকার আব্দুর রহিম, মনি বেগম, রুবেল মিয়া জানান, বন্যার পানি কমেছে তবে চুলায় আগুন জ্বালানো সম্ভব হয়নি তাদের। অনেক কষ্ট করে দিন কাটাতে হচ্ছে তাদের। সরকারি কোনো সহায়তা মিলেনি। বাচ্চারা অনেক কষ্ট আছে। বিশুদ্ধ খাবার পানির জন্য সমস্যা হচ্ছে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু ও ধলাই নদী ভেঙে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলা বন্যায় প্লাবিত হয়। বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও ডুবে যায়। ফলে অনেক পরিবারে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এসব এলাকায় বন্যা কমার পর নতুন করে দেখা দিয়েছে নানান দুর্ভোগ।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যার্তদের জন্য ইতোমধ্যে খাবার, চাল ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।

মাহিদুল ইসলাম/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)