সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন নৌবাহিনী প্রধানের

দেশব্যাপী 'জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩' বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।

দেশব্যাপী 'জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩' বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।

সোমবার (৫ জুন) কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা ঘাঁটিতে সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্সের সামনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

পরে বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং নাবিকরা উপস্থিত ছিলেন। এদিন একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও কাপ্তাইসহ সব নৌ ঘাঁটিতে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকারের নেওয়া কার্যক্রমসমূহ যথাযথ বাস্তবায়নে নৌসদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচি পালনের অংশ হিসেবে মাসব্যাপী বিভিন্ন নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ নৌবাহিনী।

টিটি/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)