সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পরিবেশ দিবসে গাছের চারা উপহার পেলেন নবদম্পতি

গয়না, শাড়ি-পাঞ্জাবি বা অন্য কোনো উপহার নয়, বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে উপহার হিসেবে দেওয়া হলো নানান জাতের গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবসে এমনই ব্যতিক্রমী উপহার পেলেন বর-কনে।

গয়না, শাড়ি-পাঞ্জাবি বা অন্য কোনো উপহার নয়, বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে উপহার হিসেবে দেওয়া হলো নানান জাতের গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবসে এমনই ব্যতিক্রমী উপহার পেলেন বর-কনে।

শুক্রবার (৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।

এদিন উপজেলার তালম ইউনিয়নের পারিল গ্রামের আব্দুল লতিফের ছেলে পেশায় গণমাধ্যমকর্মী হাদিউল হৃদয়ের সঙ্গে একই উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়। সেখানে মাহবুব ইসলাম পলাশ নামে আমন্ত্রিত একজন নবদম্পতিকে বিভিন্ন গাছের চারা উপহার দেন।

মাহবুব ইসলাম পলাশ 'পরিবেশ ও প্রকৃতির পাঠশালা' নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। তিনি নবদম্পতিকে গাছের চারা উপহার দিয়ে বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য অনুসঙ্গ। আর তাই প্রথাগত ধারণা থেকে বের হয়ে ব্যতিক্রমী উপহার দেওয়ার চেষ্টা করেছি। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক।

তিনি বলেন, আমরা তীব্র তাপদাহে বৃক্ষের উপকারিতা অনুভব করেতে পারছি। যেহেতু এখন বর্ষা মৌসুম বৃক্ষরোপণের সময় চলছে, তাই সর্বসাধারণের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা এমন ব্যতিক্রমী উপহার নিয়ে হাজির হয়েছি।

বর হাদিউল হৃদয় বলেন, বিয়ের উপহার হিসেবে গাছ পাবো, কখনো ভাবিনি। এ গাছগুলো আগামীদিনে আমার পরিবারের যেমন কাজে লাগবে, তেমনই পরিবেশ রক্ষায়ও বেশ সহায়ক হবে।

এম এ মালেক/এমকেআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)