সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম বাড়লো কেজিতে ২০০-৩০০ টাকা

ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে পাইকারি ইলিশের বাজারে কেজিতে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। এতে প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছে সুস্বাদু এই মাছ।

ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে পাইকারি ইলিশের বাজারে কেজিতে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। এতে প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছে সুস্বাদু এই মাছ।

মৌসুমজুড়েই চাঁদপুরে ইলিশের বাজার চড়া। তবে উর্ধ্বমুখী ইলিশের দামের পালে হাওয়া লেগেছে ভারতে রপ্তানির ঘোষণায়। ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণার পর দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় মস্টেশন মাছঘাটে বেড়ে যায় দাম।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, 'ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। বাজারে ইলিশ কম। এই মৌসুমের আর যে কদিন আছে, ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম আরও বেড়ে গেছে। বর্তমানে এককেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ছিল ১৪০০-১৬০০ টাকা পর্যন্ত।'

নরসিংদী থেকে ইলিশ কিনতে আসা আবদুল হাফেজ বলেন, 'এতদূর থেকে ইলিশ কিনতে চাঁদপুর এসেছি অথচ এখানকার চিত্রই ভিন্ন। অনলাইনে দেখি একদাম আর এখানে দেখি আরেক দাম। দু-দিনের ব্যবধানে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। মাছ ঘাটে এসে ইলিশের দাম শুনে মাথা ঘুরাচ্ছে। দূর থেকে এসেছি, তাই অল্প হলেও নিয়ে যেতে হবে।'

তবে মাছ সংকটের কারণে দাম আগে থেকেই বাড়তি ছিল বলে জানান চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত সরকার।

তিনি বলেন, ভারতে রপ্তানি শুরু হওয়ায় কেজিতে দাম আরও ১০০-২০০ টাকা বেড়েছে। সরবরাহ না বাড়লে চলতি বছর ইলিশের দাম কমার আর সম্ভাবনা নেই বললেই চলে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির এই নেতা আরও বলেন, আগে এই সময়ে সরবরাহ হতো ৮০০ থেকে ১২০০ মণ। অথচ এখন সরবরাহ হচ্ছে ৫০০ থেকে ৬০০ মণ। যে কারণে দাম কমছে না।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)