সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এবার এলো ‘ইয়েলো টি’, দাম প্রতিকেজি ৮৩০০ টাকা

ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি’র পর এবার দেশে উৎপাদন করা হয়েছে ‘ইয়েলো টি’। একটি কুঁড়ি, একটি পাতা দিয়ে ইয়েলো টি উৎপাদন করা হয়েছে হবিগঞ্জের বৃন্দাবন চা-বাগানে। শুরুতে পরীক্ষা

ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি’র পর এবার দেশে উৎপাদন করা হয়েছে ‘ইয়েলো টি’। একটি কুঁড়ি, একটি পাতা দিয়ে ইয়েলো টি উৎপাদন করা হয়েছে হবিগঞ্জের বৃন্দাবন চা-বাগানে। শুরুতে পরীক্ষামূলকভাবে ইয়েলো টি উৎপাদন করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ফলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃন্দাবন চা বাগানে সাধারণ চায়ের পাশাপাশি হোয়াইট টি ও ইয়েলো টি ব্যাপক সাড়া জাগিয়েছে।

সোমবার (১৫ মার্চ) বৃন্দাবন চা-বাগানে উদ্ভাবিত ইয়েলো টি চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে নিলামে তোলা হয়। প্রথমবারের মতো ৬ কেজি ইয়েলো টি নিলামে তোলে কর্তৃপক্ষ। প্রতি কেজি ইয়েলো টি বিক্রি হয়েছে ৮ হাজার ৩০০ টাকা ধরে।

ইয়েলো টি দেশে প্রথম বৃন্দাবন চা-বাগানেই উৎপাদন করা হয়েছে বলে দাবি করেছেন বৃন্দাবন চা-বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খান। তিনি বলেন, সফলভাবে হোয়াইট টি উৎপাদনের পর এবার ইয়েলো টি উৎপাদন করা হয়েছে। দেশ-বিদেশে ইয়েলো টির ব্যাপক চাহিদা রয়েছে। ইয়েলো টি বাণিজ্যিকভাবে উৎপাদন করলে দেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, হোয়াইট কিংবা ইয়েলো টি উৎপাদনের জন্য আলাদা কোনও গাছ রোপণ করতে হয়নি। একই গাছ থেকে শুধু প্রক্রিয়াজাত করণের মাধ্যমে স্পেশাল টি উৎপাদন করা সম্ভব হবে।

এ ব্যাপারে চা গবেষক মাহামুদ হাসান প্রিন্স বলেন, ইয়েলো টির স্বাদ অন্যান্য চায়ের থেকে আলাদা। এ ধরনের চা এর আগে দেশে কখনও উৎপাদন হয়নি। ইয়েলো টি নতুনত্ব তৈরি করবে এবং দেশের অন্য চা-বাগানগুলো ইয়েলো টি উৎপাদনে এগিয়ে আসবে। বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মধ্য দিয়ে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে।

বাংলা ট্রিবিউনসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)