সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নৌকায় মিললো ১১০ কেজি হরিণের মাংস, যুবক আটক

সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট থেকে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে হরিণ শিকারের অভিযোগে মো. আরিফুল সরদার (২৪) নামে এক যুবককে আটক করা হয়।

সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট থেকে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে হরিণ শিকারের অভিযোগে মো. আরিফুল সরদার (২৪) নামে এক যুবককে আটক করা হয়।

কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের নলিয়ানের ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি কয়েকজন দুটি নৌকায় হরিণের মাংস ফেলে পালিয়ে যায়।

পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আর ধাওয়া করে এক হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস ও আটক যুবককে বনবিভাগের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

আবু হোসাইন সুমন/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)