সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মুক্ত আকাশে উড়লো তোতা-মুনিয়া-শালিক

ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ে বিক্রির সময় চারটি তোতা, আটটি মুনিয়া ও চারটি শালিক পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ে বিক্রির সময় চারটি তোতা, আটটি মুনিয়া ও চারটি শালিক পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে পাখিগুলো ফেনী সামাজিক বন বিভাগের ক্যাম্পাসে অবমুক্ত করা হয়।

ফেনী সামাজিক বন বিভাগ জানায়, সকালে শহরের রাজাঝির দীঘির পাড়ে অভিযান চালিয়ে খাঁচাবন্দি অবস্থায় চারটি তোতা, আটটি মুনিয়া ও চারটি শালিক পাখি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের ক্যাম্পাসে সেগুলো অবমুক্ত করা হয়েছে। এসময় বিক্রেতা ফরিদপুরের মো. কামরুল শেখকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পাখি বিক্রেতা মো. কামরুল শেখ জানান, গত তিন দিন ধরে ফেনীতে বিভিন্ন স্থানে পাখি বিক্রি করছি।

পাখি অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন, সামাজিক বন বিভাগ ফেনী সদরের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রেস্কিউ টিমের সেক্রেটারি ওয়ালিদ বিন আবদুল্লাহ, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের ফেনী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও ফেনী বন্যপ্রাণী রেস্কিউ টিমের সদস্য সফি উল্যাহ।

ফেনী সদরের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, পাখিগুলো অবমুক্তের পর বিক্রেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)