সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পটুয়াখালীতে স্বেচ্ছায় ট্রলিং বোট অপসারণ করছে জেলেরা

বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে নিধন হচ্ছে ইলিশসহ সামুদ্রিক ৩৭৫ প্রজাতির মাছ। মাছের ভবিষ্যৎ রক্ষায় পটুয়াখালীতে স্বেচ্ছায় অবৈধ ট্রলিংবোটের সরঞ্জামাদি অপসারণে জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে নিধন হচ্ছে ইলিশসহ সামুদ্রিক ৩৭৫ প্রজাতির মাছ। মাছের ভবিষ্যৎ রক্ষায় পটুয়াখালীতে স্বেচ্ছায় অবৈধ ট্রলিংবোটের সরঞ্জামাদি অপসারণে জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকালে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের বিএফডিসি মার্কেটে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পরামর্শে মাছের ভবিষ্যৎ রক্ষায় স্বেচ্ছায় অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি অপসারণ করেন জেলেরা। পরে সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্যজীবী সংগঠন, ট্রলার মালিক সমিতি, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সাধারণ জেলেরা বলেন, এটি অত্যন্ত খুশির সংবাদ। আজ কার্যকর করলো সরকার। এজন্য তাদের ধন্যবাদ। সামনে যাতে আর কোন ট্রলিং বোর্ড নির্মাণ না করে এদিকে সরকারের দৃষ্টি কামনা করেন তারা। পাশাপাশি আন্তর্জাতিক ট্রলিং বন্ধের দাবি জানান জেলার ট্রলিং মাছ ব্যবসায়ীরা।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, 'বঙ্গোপসাগরে এখনো কিছু ট্রলার অননুমোদিত সরঞ্জাম ব্যবহার করছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। জেলেদের দীর্ঘমেয়াদি জীবিকা বিপন্ন করছে। তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।'

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, (সি) বলেন, সমুদ্রের নিরাপত্তা ও মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য নিয়মিত টহল দেওয়া হচ্ছে। যারা স্বেচ্ছায় অবৈধ সরঞ্জাম সরিয়ে নেবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। উৎসাহ প্রদান করা হবে।

বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আলফাজ উদ্দীন শেখের সভাপতিত্বে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) মো. জুয়েল রানা প্রমুখ।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)