সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পুলিশের তৎপরতায় রক্ষা পেলো ৭ ফুট লম্বা অজগর

সিলেটের গোয়াইনঘাটে একটি বিশাল আকৃতির অজগর সাপ জালের মধ্যে জড়িয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। তারা সাপটি মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। পুলিশের ইতিবাচক তৎপরতার কারণে মানুষের হাত থেকে রক্ষা পেলো স

সিলেটের গোয়াইনঘাটে একটি বিশাল আকৃতির অজগর সাপ জালের মধ্যে জড়িয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। তারা সাপটি মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। পুলিশের ইতিবাচক তৎপরতার কারণে মানুষের হাত থেকে রক্ষা পেলো সাত ফুটের চেয়েও লম্বা অজগরটি।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, সকালে গোয়াইনঘাট থানার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামে ইসমাইল আলীর পুকুরপাড়ে মাছ ধরার জালে আটকা পড়ে বিশাল আকৃতির অজগর। খবর পেয়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে বন বিভাগের পক্ষে মো. আব্দুল মালেক সাপটি নেন। বিকেলে অজগরটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

ছামির মাহমুদ/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)