সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

জেলের জালে ধরা পড়লো শুশুক, কিনে জরিমানা গুনলেন দুজন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে জেলের জালে ধরা পড়ে দুটি শুশুক। এ শুশুকগুলো জেলের কাছ থেকে কেনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে দুই ব্যক্তিকে।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে জেলের জালে ধরা পড়ে দুটি শুশুক। এ শুশুকগুলো জেলের কাছ থেকে কেনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে দুই ব্যক্তিকে।

বৃহস্পতিবার (২৪ জুন) ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দেন তারা।

এর আগে বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলার জোড়গাছ ঘাট থেকে শুশুক দুটি কিনে নেন এ দুই ব্যক্তি।

তারা হলেন, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ভবেশ গ্রামের সুজন চন্দ্র ও তার সহযোগী আম্বার আলী নামের এক অটোরিকশা চালক।

পুলিশ জানায়, বুধবার বিকেলে সুজন চন্দ্র জোড়গাছ ঘাটে এক জেলের কাছ থেকে সাড়ে আট হাজার টাকায় শুশুক দুটি কিনে নেন। এরপর আম্বার আলীর অটোরিকশায় করে এগুলোকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বন বিভাগ মাটিকাটা মোড়ে তাকে আটক করে। পরে চিলমারী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

এরপর বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুজন ও আম্বার আলীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশের সহযোগিতায় বন বিভাগ উপজেলা প্রশাসন অফিসর মাঠে মৃত শুশুক দুটিকে মাটিচাপা দেয়া হয়েছে।

মাসুদ রানা/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)