সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শহীদদের স্মরণে দুই জেলায় প্রাণ-আরএফএল স্কুলের বৃক্ষরোপণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রাণ আরএফএল পাবলিক স্কুল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রাণ আরএফএল পাবলিক স্কুল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে এবং ১৯ সেপ্টেম্বর নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‌্যালি, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ। এছাড়া পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কর্মসূচির বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার বলেন, 'সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশে সুরক্ষায় গ্রুপের স্থাপনাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। তবে এবারের কর্মসূচি একটু ভিন্ন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের স্মরণে আমাদের এবারের এই উদ্যোগ। ভবিষতেও আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।'

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)