সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের সভা ও বৃক্ষরোপণ

রংপুরে অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুরক্ষিত ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রংপুরে অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুরক্ষিত ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২৩ জুলাই সকাল ১১টায় জেলার অন্নদানগরে পাঠাগার ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র এ আয়োজন করে।

জানা যায়, অন্নদানগর কলেজে এ কর্মসূচির উদ্বোন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সভাপতি ও সমাজসেবক তাপস কুমার সাহা। কেন্দ্রের তথ্য ও কার্যক্রম উপস্থাপন করেন প্রচার সম্পাদক শাওন কুমার সাহা।

অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুরক্ষিত ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেন ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ইয়ুথ অ্যাম্বাসেডর মৌমিতা হিয়া ও মোস্তফা নেওয়াজ বাঁধন।

সভাপতিত্ব করেন অন্নদানগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফ উদ্দিন। পরিচালনা করেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর রবি।

সবশেষে অন্নদানগর কলেজে সোনালু, কৃষ্ণচূড়া, পলাশ, চন্দনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)