গোলাপ ফুলের বৈশিষ্ট্য, উপকারিতা ও অপকারিতা
গোলাপ ফুলের বৈশিষ্ট্য হলো-

গোলাপ ফুলের বৈশিষ্ট্য হলো-
গোলাপের বিভিন্ন অংশ যেমন ফল, ফুল, পাতা এবং বাকল প্রসাধনী, খাদ্য, ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন পণ্যের বিকাশে ব্যবহার করা যেতে পারে।
গোলাপ ফুল দিয়ে অনেক রোগের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করা হচ্ছে। গোলাপের চিকিৎসা সুবিধার মধ্যে রয়েছে প্রদাহ, ডায়াবেটিস, ডিসমেনোরিয়া, বিষণ্নতা, মানসিক চাপ, খিঁচুনি এবং বার্ধক্যের চিকিৎসা।
ত্বকের যত্নের পাশাপাশি খাদ্য হিসেবে গোলাপ ফুল ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের যত্নে গোলাপ ফুলের ফেসপ্যাক খুবই কার্যকরী। এটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধি পায়।
ইদানিং গোলাপ ফুলের চা খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
স্ট্রেস কমাতে: গোলাপের সৌরভে মন ভালো করে থাকে। যা আয়ুর্বেদ মতে এ সুগন্ধ ভালো কাজ করে অ্যারোমা থেরাপি হিসেবে। গোলাপ ফুল খাওয়ার ফলে আপনার ভিতর থেকে সতেজ করে তুলবে। অতএব আপনি যদি স্ট্রেস মানসিক চাপ অনুভব করে থাকেন, তবে গোলাপের গন্ধ আপনাকে, হালকা করে তুলবে।আপনি অন্যকে গোলাপ ফুল উপহার দেয়ার পাশাপাশি , আপনার ঘরেও রাখতে পারেন এতে সুফল পাবেন।
কোমল ত্বক পেতে: ত্বক কোমল করতে গোলাপের পাপড়ি বেশ কার্যকরী। দুই কাপ পানিতে একটি তাজা গোলাপ ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে সেই গোলাপ ভিজিয়ে রাখা পানিতে মুখ ধুয়ে নিবেন। এটি ছাড়াও আরেক উপায়ে ত্বক কোমল করতে পারবেন। গোলাপের শুকনা পাপড়ি, ও দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রনের জায়গায় লাগিয়ে নিন। সকালে উঠে ধুয়ে নেবেন। এতে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ত্বকও হবে কোমল।
গলা ব্যথা: তুষার তৈরি করে গোলাপ ফুল দিয়ে গার্গাল করলে মুখের ফোলাভাব, নিঃশ্বাসে দুর্গন্ধ এবং গলা ব্যথার চিকিৎসা সাহায্য করে। এছাড়া গোলাপ পাতা চিবিয়ে খেলে মুখ ও ঠোঁটের ফোলা ভাব কমে যায়।
মাথায় ফোড়া নিরাময়ে: গোলাপ পাতা পিষে লাগালে মাথার ক্ষত, চক্ষু রোগ বা ছানি, দাঁতের রোগ এবং অশ্ব বা পাইলস রোগে উপকার পাওয়া যায়।
চোখের পাতার প্রদাহ থেকে মুক্তি পেতে: গোলাপ ফুল পিষে লাগালে চোখের পাতার ফোলাভাব কমে যায়। এটি দাঁতে মালিশ করলে দাঁতের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া ২-২ ফোঁটা গোলাপের নির্যাস চোখে লাগালে চোখের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
যক্ষা নিরাময়ে: ফুসফুসের রোগ টিবি নিরাময়ে এই রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধে গোলাপ ফুল ব্যবহৃত হয়।
পেটের রোগে: গোলাপ ফুলের গুঁড়া ২-৪ গ্রাম মধুর সাথে খেলে কষ্টকাঠিন্য, পেট ফোলাভাব এবং ডায়রিয়ায় উপকার পাওয়া যায়।
লিভারের রোগে: রক্তের ব্যাধি এবং লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় লাল গোলাপ ফুল ব্যবহার করা হয়।
কুষ্ঠ রোগের: সাদা রঙের গোলাপ ফুল কুষ্ঠ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। সাদা গোলাপ ফুলের গুড়া লাগালে কুষ্ঠ ও অন্যান্য পিত্তজ ব্যাধি নাশ হয়।
জ্বরে: জ্বর নামতে না থাকলে গোলাপের তৈর গুলকন্দ খেলে পিত্তজ্বরে উপকার পাওয়া যায়।
গোলাপ ফুলের চা: গোলাপ ফুলের পাপড়ি গরম পানিতে সেদ্ধ করে চা তৈরি করা যায়। নির্দিষ্ট পরিমাণ চায়ের গুড়ার সাথে শুকনো পাপড়ি যোগে চা বানানো যায়।
গোলাপ সাধারণত কাট ফ্লাওয়ার হিসেবে বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়াও সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে, বাগান, লন, কেয়ারী, বারান্দা সাজাতে গোলাপের জুড়ি নাই। আতর ও সুগন্ধি শিল্পেও গোলাপের ব্যবহার লক্ষ্য করা যায়।
গোলাপের প্রচুর ব্যবহার রয়েছে। গোলাপের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আবার অপকারিতাও আছে। অনেকের গোলাপের সংস্পর্শে আসলে অ্যালার্জির সমস্যা সৃষ্টি হয়। তাই তাদেরকে গোলাপের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত।
অ্যালার্জি: গোলাপ ফুলের পরাগ ও সুগন্ধে কিছু লোকের অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখ ও নাক চুলকানি। হাঁচি, কাশি, শ্বাসকষ্ট ও ত্বকে ফুসকুড়ি।
ত্বকের সমস্যা: গোলাপ ফুলের তেল ও নির্যাস ত্বকের জন্য কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। এগুলি ত্বকে অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি ও জ্বালা সৃষ্টি করতে পারে।
চোখের সমস্যা: গোলাপ ফুলের পাপড়ি বা তেল চোখে গেলে চোখ জ্বালা করতে পারে। এছাড়াও গোলাপ ফুলের সুগন্ধ চোখের জালা ও পানি পড়ার কারণ হতে পারে।
খাদ্যে অ্যালার্জি: গোলাপ ফুলের নির্যাস বা তেল যুক্ত খাবার খেলে কিছু লোকের অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া ও শ্বাসকষ্ট।



